জাগো-
জাগো অনশন-বন্দী ওঠ রে যত
জগতের লাঞ্ছিত ভাগ্যহত!যত অত্যাচারে আজি বজ্র হানি’
হাঁকে নিপীড়িত-জন-মন-মথিত বাণী,
নব জনম লভি’ অভিনব ধরণী ওরে ঐ আগত।।আদি শৃঙ্খল সনাতন শাস্ত্র আচার
মূল সর্বনাশের, এরে ভাঙিব এবার!
ভেদি’ দৈত্য কারা
আয় সর্বহারা!
কেহ রহিবে না আর পর-পদ-আনত!!কোরাস:
নব ভিত্তি পরে
নব নবীন জীবন হবে উত্থিত রে!
শোন্ অত্যাচারী! শোন্ রে সঞ্চয়ী!
ছিনু সর্বহারা, হব সর্বজয়ী।
ওরে সর্বশেষের এই সংগ্রাম-মাঝ
নিজ নিজ অধিকার জুড়ে দাঁড়া সবে আজ!
এই ‘অন্তর-ন্যাশনাল-সংহতি’ রে
হবে নিখিল-মানব-জাতি সমুদ্ধত।।
জাগো অনশন-বন্দী ওঠ রে যত
- Sub Title: জাগো অনশন-বন্দী ওঠ রে যত
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 16
বাউল গান এর নতুন প্রবন্ধ
শীতের হাওয়ার লাগল নাচন আম্লকির এই ডালে ডালে
- Sub Title: পাতাগুলি শির্শিরিয়ে ঝরিয়ে দিল তালে তালে
কুঞ্জের মাঝে কে গো রাধে কে গো রাধে
- Sub Title: ললিতায় বলে রাধার বন্ধু আসিয়াছে
শরৎ, তোমার অরুণ আলোর অঞ্জলি
- Sub Title: ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি
বাদল-দিনের প্রথম কদম ফুল করেছ দান
- Sub Title: আমি দিতে এসেছি শ্রাবণের গান
প্রেম শিখাইয়া সোনা বন্ধে ঠেকাইল পিরিতের ফান্দে
- Sub Title: মন কান্দে প্রাণ কান্দে তার লাগিয়া গো
শিউলি ফুল, শিউলি ফুল, কেমন ভুল, এমন ভুল
- Sub Title: রাতের বায় কোন্ মায়ায় আনিল হায় বনছায়ায়
কেন ফোটে কেন কুসুম ঝরে যায়
- Sub Title: মুখের হাসি চোখের জলে মরে যায়
বিশাখা গো সখা আমার কুঞ্জে আইল না
- Sub Title: আমি কার লাগি বিছাইলাম ফুলের বিছানা
হরি বলিয়াছে হরি বলিয়াছে
- Sub Title: ব্ৰজ হইতে সোনার মানুষ নইদে আসিয়াছে
বেলা-শেষে উদাস পথিক ভাবে
- Sub Title: সে যেন কোন অনেক দূরে যাবে-
কি ছার রাজত্ব করি
- Sub Title: গোপাল হেন পুত্র আমার
বাংলা
English 
Comments