শ্যামলা বরণ বাংলা মায়ের রূপ দেখে যা, আয় রে আয়
গিরি–দরী, বনে–মাঠে, প্রান্তরে রূপ ছাপিয়ে যায়॥
ধানের ক্ষেতে, বনের ফাঁকে, দেখে যা মোর কালো মা-কেধূলি–রাঙা পথের বাঁকে বৈরাগিনী বীণ বাজায়॥
ভীরু মেয়ে পালিয়ে বেড়ায় পল্লীগ্রামে এক্লাটি
বিজনমাঠে গ্রাম সে বসায় নিয়ে কাদা, খড়, মাটি
কালো মেঘের ঝারি নিয়ে করুণা–বারি ছিটায়॥কাজলা–দীঘির পদ্মফুলে যায় দেখা তার পদ্ম–মুখ
খেলে বেড়ায় ডাকাত–মেয়ে বনে লয়ে বাঘ–ভালুক
ঝড়ের সাথে নৃত্যে মাতে বেদের সাথে সাপ নাচায়॥নদীর স্রোতে পাথর নুড়ির কাঁকন-চুড়ি বাজে তার
সাঁঝের বারান্দাতে দাঁড়ায় টীপ প’রে সন্ধ্যা–তারার।
ঊষার গাঙে ঘট ভরিতে যায় সে মেয়ে ভোর বেলায়॥হরিত শস্যে লুটায় আঁচল ঝিল্লিতে নূপুর বাজে
ভাটিয়ালি গায় ভাটির স্রোতে, গায় বাউল মাঠের মাঝে।
গঙ্গা–তীরে শ্মশান–ঘাটে কেঁদে কভু বুক ভাসায়॥
শ্যামলা বরণ বাংলা মায়ের রূপ দেখে যা
- Sub Title: গিরি–দরী বনে–মাঠে প্রান্তরে রূপ ছাপিয়ে যায়॥
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 5
বাউল গান এর নতুন প্রবন্ধ
বিদেশি পুরুষ হায় রে তুলে কত যোশ
- Sub Title: গান গাইয়া যাও রে
ছাড়িতে পরান নাহি চায় তবু যেতে হবে হায়
- Sub Title: তবু যেতে হবে হায়!
তা কি সবাই জানতে পায়
- Sub Title: রূপেতে রূপ আছে ঘেরা
চার রঙে ফুল ফুটিয়াছে
- Sub Title: কুরেশের বাগিচাতে
আর কি পাশা খেলবরে
- Sub Title: আমার জুড়ি কে আছে
খুঁজিয়া পাইলাম না রে বন্ধু তুমি কোথায় থাক
- Sub Title: আমি তোমায় দেখতে নারি তুমি আমায় দেখ রে বন্ধু
আমিনার কোলে নাচে হেলে দুলে
- Sub Title: শিশু নবী আহমদ রূপের লহর তুলে
এ জগতে ডাকে তোমায়
- Sub Title: কত ভাবে কত জনে
বন্ধে কেন করে গো এমন
- Sub Title: ভাব দেইখা বাঁচি না
নীল নবঘনে আষাঢ়গগনে
- Sub Title: ওগো আজ তোর যাস নে ঘরের বাহিরে
ভবে নামাজি হও যে জনা
- Sub Title: নুক্তা চিনে কর ঠিকানা
হরি বলে ডাক মন রসনা
- Sub Title: ঐ নাম করলে স্মরণ হয় নিবারণ এ ভব যন্ত্রণা চি
বাংলা
English 
Comments