“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

যাও মেঘদূত, দিও প্রিয়ার হাতে
যাও মেঘদূত, দিও প্রিয়ার হাতে
  • Sub Title: আমার বিরহ–লিপি লেখা কেয়া পাতে॥

যাও মেঘদূত, দিও প্রিয়ার হাতে
আমার বিরহ–লিপি লেখা কেয়া পাতে॥
আমার প্রিয়ার দিরঘ নিশাসে

থির হয়ে আছে মেঘ যে–দেশেরি আকাশে
আমার প্রিয়ার ম্লান মুখ হেরি’
ওঠে না চাঁদ আর যে–দেশে রাতে॥

পাইবে যে–দেশে কুন্তল–সুরভি
বকুল ফুলে
আমার প্রিয়া কাঁদে এলায়ে কেশ
সেই মেঘনা–কূলে।

স্বর্ণলতার সম যার ক্ষীণ করে
বারে বারে কঙ্কণ চুড়ি খুলে পরে
মুকুল’ বয়সে যথা বরষার ফুল–দল
বেদনায় মুরছিয়া আছে আঙিনাতে॥

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

মধুর আরতি তব বিশ্ব সভাতে
মধুর আরতি তব বিশ্ব সভাতে

মধুর আরতি তব বিশ্ব সভাতে

  • Sub Title: নিত্য হেরি নাথ সন্ধ্যায় প্রভাতে
তুমি সারাজীবন দুঃখ দিলে
তুমি সারাজীবন দুঃখ দিলে

তুমি সারাজীবন দুঃখ দিলে

  • Sub Title: যে ভালোবাসায় দুঃখে ভাসায় সে কি আশা পূরাবে না॥
জনম জনম গেল আশা-পথ চাহি
জনম জনম গেল আশা-পথ চাহি

জনম জনম গেল আশা-পথ চাহি

  • Sub Title: মরু-মুসাফির চলি পার নাহি নাহি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন