“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

যে ব্যথায় এ অন্তর-তল নিশিদিন উঠিছে দুলে
যে ব্যথায় এ অন্তর-তল নিশিদিন উঠিছে দুলে
  • Sub Title: উঠিছে দুলে

যে ব্যথায় এ অন্তর-তল নিশিদিন
উঠিছে দুলে।
তারি ঢেউ এ সঙ্গীতে মোর মুরছায়

সুরের কূলে।।

ভালোবাসা তোমরা যারে
দু’দিনেই ভোলো গো তারে,
শরতের সজল কালো মেঘ
কেঁদে- যাও নিমেষে ভুলে।।

কঠিন পুরুষের মন
গলিয়া বহে গো যখন,
বহে সে নদীর মতন
চিরদিন পাষাণ-মূলে।।

আলোর লাগি জাগে ফুল,
নদী ধায় সাগরে যেমন,
চকোর চায় চাঁদ, চাতক মেঘ,
যারে চায় তারেই চায় এ মন।
নিয়ে যায় সুদূর অমরায়
পূজে তায় বাণী-দেউলে।।

Comments

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

যে দুর্দিনের নেমেছে বাদল
যে দুর্দিনের নেমেছে বাদল

যে দুর্দিনের নেমেছে বাদল

  • Sub Title: ঝড়ের বন্ধু আঁধার নিশীথে ভাসায়েছি মোরা ভাঙা তরী
ঐ হের রসুলে খোদা এল ঐ
ঐ হের রসুলে খোদা এল ঐ

ঐ হের রসুলে খোদা এল ঐ

  • Sub Title: গেলেন মদিনা যবে হিজরতে হজরত
কত সে জনম কত সে লোক
কত সে জনম কত সে লোক

কত সে জনম কত সে লোক

  • Sub Title: পার হয়ে এলে হে প্রিয় মোর
চিরদিন কাহারো সমান নাহি যায়
চিরদিন কাহারো সমান নাহি যায়

চিরদিন কাহারো সমান নাহি যায়

  • Sub Title: আজিকে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন