“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আজি বাদল ঝরে মোর একেলা
আজি বাদল ঝরে মোর একেলা
  • Sub Title: হায় কী মনে পড়ে মন এমন করে

আজি বাদল ঝরে মোর একেলা ঘরে।।
হায় কী মনে পড়ে মন এমন করে।।
হায় এমন দিনে কে নীড়হারা পাখি

যাও কাঁদিয়া কোথায় কোন, সাথিরে ডাকি’।
তোর ভেঙেছে পাখা কোন্ আকূল ঝড়ে।।

আয় ঝড়ের পাখি আয়এ একা বুকে,
আয় দিব রে আশয় মোর গহন-দুখে,
আয় রচিব কুলায় আজ নূতন ক’রে।।

এই ঝড়ের রাতি নাই সাথের সাথি,
মেঘ- মেদুর-গগন বায় নিবেছে বাতি,
মোর এ ভীরু প্রণয় হায় কাঁপিয়া মরে।।

এই বাদল-ঝড়ে হায় পথিক-কবি
ঐ পথের পরে আর কতকাল র’বি,
ফুল দলিবি কত হায় অভিমান-ভরে।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

কও কথা কও কথা, কথা কও
কও কথা কও কথা, কথা কও

কও কথা কও কথা, কথা কও

  • Sub Title: তুমি তো জানো স্বামী আমার প্রাণে কত ব্যথা॥

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন