“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দিনগুলি মোর পদ্মেরই দল যায় ভেসে
দিনগুলি মোর পদ্মেরই দল যায় ভেসে
  • Sub Title: যায় ভেসে যায় কালের স্রোতে

দিনগুলি মোর পদ্মেরই দল
যায় ভেসে যায় কালের স্রোতে।
ওগো সুদূর, ওগো বিধুর

তোমার সাগর-তীর্থ -পথে॥

বিফল দিনের কমলগুলি
পড়্লো ঝ’রে পাপড়ি খুলি’
নিও প্রিয় তদের তুলি’
দিন শেষের ম্লান আলোতে॥

সঞ্চিত মোর দিনগুলি হায়
ছড়িয়ে গেল অযতনে;
তোমার বরণ-মালা গাঁথা
হলো না আর এ জীবনে।

অন্য মনে কখন বেভুল,
ভাসিয়ে দিলাম দলি’ সে ফুল,
বঞ্চিত তাই হবে কি হায়
তোমার চরণ-ছোওয়া হ’তে॥

Add comment
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

কোন বন হতে করেছ চুরি
কোন বন হতে করেছ চুরি

কোন বন হতে করেছ চুরি

  • Sub Title: যেন আননে বেঁধেছ বাসা কানন-পাখি (ভীরু)
খড়ের প্রতিমা পূজিস্ রে তোরা
খড়ের প্রতিমা পূজিস্ রে তোরা

খড়ের প্রতিমা পূজিস্ রে তোরা

  • Sub Title: প্রতি মা’র মাঝে প্রতিমা বিরাজে (ঘরে ঘরে ওরে)
বলেছিলে, তুমি তীর্থে আসিবে
বলেছিলে, তুমি তীর্থে আসিবে

বলেছিলে, তুমি তীর্থে আসিবে

  • Sub Title: তুমি আসিলে না আশার সূর্য ডুবিল সাগর-নীরে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন