“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কে পাঠালে লিপির দূতী
কে পাঠালে লিপির দূতী
  • Sub Title: গোপন লোকের বন্ধু গোপন

কে পাঠালে লিপির দূতী
গোপন লোকের বন্ধু গোপন।
চিনতে নারি হাতের লেখা

মনের লেখা চেনে গো মন।।

গান গেয়ে যাই আপন মনে
সুরের পাখি গহন বনে,
সে সুর বেঁধে কার নয়নে
জানে শুধু তারি নয়ন।।

কে গো তুমি গন্ধ-কুসুম,
গান গেয়ে কি ভেঙেছি ঘুম,
তোমার ব্যথার নিশীথ নিঝুম
হেরে কি মোর গানের স্বপন।।

নাই ঠিকানা নাই পরিচয়
কে জানে ও মনে কী ভয়,
গানের কমল ও চরণ ছোঁয়
তাইতে মানি ধন্য জীবন।।

সুরের গোপন বাসর-ঘরে
গানের মালা বদল করে
সকল আঁখির অগোচরে
না দেখাতে মোদের মিলন।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

মম তনুর ময়ূর সিংহাসনে
মম তনুর ময়ূর সিংহাসনে

মম তনুর ময়ূর সিংহাসনে

  • Sub Title: মোর ঘুম যবে ভাঙিলে প্রিয়তম উঠিল পূর্ণিমা চাঁদ
আমার দেশের মাটি
আমার দেশের মাটি

আমার দেশের মাটি

  • Sub Title: ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি
ব্যনমে শুন স্যখিরি পিয়া পিয়া বোলে
ব্যনমে শুন স্যখিরি পিয়া পিয়া বোলে

ব্যনমে শুন স্যখিরি পিয়া পিয়া বোলে

  • Sub Title: সখি ক্যওন উও বন্‌শী ব্যজায় ঘ্যরমে ন্য র‍্যহন্‌ যায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন