তুমি ভোরের শিশির রাতের নয়ন-পাতে।
তুমি কান্না পাওয়াও কাননকে গো
ফুল-ঝরা প্রভাতে।।তুমি ভৈরবী সুর উদাস বিধুর
অতীত দিনের স্মৃতি সুদূর,
তুমি ফোটার আগে ঝরা মুকুল
বৈশাখী হাওয়াতে।।তুমি কাশের ফুলের করুণ হাসি
মরা নদীর চরে,
তুমি শ্বেত-বসনা অশ্রুমতী
উৎসব-বাসরে।তুমি মরুর বুকে পথ-হারা
গোপন ব্যথার ফল্গু-ধারা,
তুমি নীরব বীণা বাণীহীনা
সঙ্গীত-সভাতে।।
তুমি ভোরের শিশির রাতের নয়ন-পাতে
- Sub Title: তুমি কান্না পাওয়াও কাননকে গো
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 122
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
ওগো ও আমার কালো
- Sub Title: গহন বনে বুকের মাঝে জ্বালো তুমি জ্বালো
ঝরে ঝরঝর কোন্ গভীর গোপন ধারা এ শাঙনে
- Sub Title: আজি রহিয়া রহিয়া গুমরায় হিয়া একা এ আঙনে
তুই কে ছিলি তাই বল
- Sub Title: কোন্ কাননের পুষ্পরানী কোন্ সরসীর জল॥
দিতে এলে ফুল হে প্রিয়
- Sub Title: কে আজি সমাধিতে মোর
না মিটিতে মনোসাধ যেয়ো না হে শ্যামচাঁদ
- Sub Title: যেয়ো না হে শ্যামচাঁদ
আমরা শক্তি আমরা বল, আমরা ছাত্রদল
- Sub Title: মোদের পায়ের তলায় মূর্চ্ছে তুফান
সাঁঝের পাখীরা ফিরিল কুলায়
- Sub Title: তুমি ফিরিলে না ঘরে
তেপান্তরের মাঠে বঁধু হে একা বসে থাকি
- Sub Title: তুমি যে পথ দিয়ে গেছ চলে তারি ধূলা মাখি হে॥
হে মদিনার বুলবুলি গো
- Sub Title: গাইলে তুমি কোন গজল
প্রণমি তোমায় বন-দেবতা
- Sub Title: শাখে শাখে শুনি তব ফুল-বারতা
হায় আঙিনায় সখি আজো সেই চাঁপা ফোটে
- Sub Title: হায় আকাশে সখি আজো কি সেই চাঁদ ওঠে॥
ঝলমল জরিন বেণী
- Sub Title: দুলায়ে প্রিয়া কি এলে
বাংলা
English