“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ঐ কাজল-কালো চোখ
ঐ কাজল-কালো চোখ
  • Sub Title: আদি কবির আদি রসের

ঐ কাজল-কালো চোখ
আদি কবির আদি রসের
যেন দু’টি শ্লোক।

ঐ কাজল-কালো চোখ।।

পুষ্প-লতার পত্র-পুটে
দু’টি কুসুম আছে ফুটে
সেই আলোকে রেঙে ওঠে
বনের গহন লোক (গো)
আমার মনের গহন লোক।।

রূপের সায়র সাঁতরে বেড়ায়
পানকৌড়ি পাখি
ঐ কাজল-কালো আঁখি।
মদির আঁখির নীল পেয়ালায়
শারাব বিলাও নাকি,
মদালসা সাকি!

তারার মতো তন্দ্রাহারা
তোমার দুটি আঁখি-তারা
আমার চোখে চেয়ে চেয়ে
অশ্রু-সজল হোক।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

ওহে রাখাল-রাজ
ওহে রাখাল-রাজ

ওহে রাখাল-রাজ

  • Sub Title: কি সাজে সাজালে আমায় আজ!
রুমু রুম্ ঝুম্
রুমু রুম্ ঝুম্

রুমু রুম্ ঝুম্

  • Sub Title: রুমুঝুমু বাজে নূপুর
কার ঝর ঝর বর্ষণ বাণী
কার ঝর ঝর বর্ষণ বাণী

কার ঝর ঝর বর্ষণ বাণী

  • Sub Title: যায় দিক দিগন্তে বেদনা হানি’
সৃজন ভোরে প্রভু মোরে
সৃজন ভোরে প্রভু মোরে

সৃজন ভোরে প্রভু মোরে

  • Sub Title: (তুমি) জা্তে আমার ললাট-লেখা জীবন আমার কেমন হবে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন