মহাকালের কোলে এসে গৌরী আমার হল কালী।
মুখে তাহার পড়ুক কালি
(মাকে) কালো বলে যে দেয় গালি।।মায়ের অমন রূপ কি হারায়?
(সে যে) ছড়িয়ে আছে চন্দ্র-তারায়,
মায়ের রূপের আরতি হয়
নিত্য সূর্য-প্রদীপ জ্বালি।।ভৈরবেরে বরণ করে উমা হল ভৈরবী,
মা অভিমানে শ্মশানবাসী শিবের জটায় জাহ্নবী!পার্বতী মোর পাগলি মেয়ে
চণ্ডী সেজে বেড়ায় ধেয়ে,
শ্মশান-চিতার ভস্ম মেখে
ম্লান হল মা’র রূপের ডালি।।
মহাকালের কোলে এসে গৌরী আমার হল কালী
- Sub Title: মুখে তাহার পড়ুক কালি
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 130
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
কানে আজো বাজে আমার তোমার গানের রেশ
- Sub Title: নয়নে মোর জাগে তোমার নয়নের আবেশ
বন্ধু, আজো মনে যে পড়ে আম-কুড়ানো খেলা
- Sub Title: আম কুড়াইবারে যাইতাম দুইজন নিশিভোরের বেলা
বসন্ত মুখর আজি
- Sub Title: দক্ষিণ সমীরণে মর্মর গুঞ্জনে
খেলিছ এ বিশ্ব লয়ে
- Sub Title: বিরাট শিশু আনমনে
হায় আঙিনায় সখি আজো সেই চাঁপা ফোটে
- Sub Title: হায় আকাশে সখি আজো কি সেই চাঁদ ওঠে॥
মোর প্রথম মনের মুকুল
- Sub Title: ঝরে গেল হায় মনে
মনে যে মোর মনের ঠাকুর তারেই আমি
- Sub Title: তারেই আমি পূজা করি
ভেসে আসে সুদূর স্মৃতির সুরভি
- Sub Title: রহি’ রহি’ কাঁদি’ ওঠে সকরুণ পূরবী আমারে কাঁদায়॥
ফাগুন ফুরাবে যবে
- Sub Title: উঠিবে দীরঘ শ্বাস চম্পার বনে
মুঠি মুঠি আবির ও কে কাননে ছড়ায়
- Sub Title: রাঙা হাসির পরাগ ফুল-আননে ঝরায়
প্রদীপ নিভায়ে দাও, উঠিয়াছে চাঁদ
- Sub Title: বাহুর ডোর আছে মালায় কী সাধ?
নদীর স্রোতে মালার কুসুম ভাসিয়ে দিলাম প্রিয়
- Sub Title: আমায় তুমি নিলে না মোর ফুলের পূঁজা নিও
বাংলা
English