“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

চোখ গেল চোখ গেল
চোখ গেল চোখ গেল
  • Sub Title: ‘চোখ-গেল’ পাখি রে!

‘চোখ গেল চোখ গেল’ কেন ডাকিস রে-
‘চোখ-গেল’ পাখি রে!
তোর চোখের কাহার চোখ পড়েছে নাকি রে-

‘চোখ-গেল’ পাখি রে!

তোর চোখের বালির জ্বালা জানে সবাই রে-
জানে সবাই
চোখে যার চোখ পড়ে তার অষুধ নাই রে-
তার অষুধ নাই;
কেঁদে কেঁদে অন্ধ হয় কাহার আঁখি রে-
‘চোখ গেল’ পাখী রে।।

তোর চোখের জ্বালা বুঝি নিশিরাতে বুকে লাগে
‘চোখ গেল’ ভুলে সে ‘পিউ কাঁহা’ ‘পিউ কাঁহা’ বলে তাই
ডাকিস অনুরাগে রে।

ওরে বন পাপিয়া, কাহার গোপন প্রিয়া
ছিলি আর-জনমে,
আজো ভুলতে নারি আজো ঝুরে হিয়া।
ওরে পাপিয়া বল, যে হারায় তাহারে কি পাওয়া যায় ডাকি রে-
‘চোখ-গেল’ পাখি রে।
চোখ-গেল পাখি।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সব দিবি কে, সব দিবি পায়
সব দিবি কে, সব দিবি পায়

সব দিবি কে, সব দিবি পায়

  • Sub Title: ডাক পড়েছে ওই শোনা যায় ‘আ য় আ য় আয়’
রবে না এ ধন
রবে না এ ধন

রবে না এ ধন

  • Sub Title: মন আমার গেল জানা
তরুতলে ছিন্নবৃন্ত মালতীর ফুল
তরুতলে ছিন্নবৃন্ত মালতীর ফুল

তরুতলে ছিন্নবৃন্ত মালতীর ফুল

  • Sub Title: মুদিয়া আসিছে আঁখি তার চাহিয়া দেখিল চারি ধার
নবযৌবন আষাঢ় মাসে
নবযৌবন আষাঢ় মাসে

নবযৌবন আষাঢ় মাসে

  • Sub Title: প্রেমনদী নিয়রে ভাসে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন