“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ওরে ডেকে দে দে লো
ওরে ডেকে দে দে লো
  • Sub Title: বাজিয়ে বাঁশি কে

ওরে ডেকে দে দে লো, মহুয়া-বনে ফুল ফোটাতো
বাজিয়ে বাঁশি কে।
বনের হরিণ নাচাত, পাখিকে গান গাওয়াত, ঢেউ ওঠাতো

ঝর্ণাজলে- পাহাড়তলিতে।।

তার গানের কথা জানিয়ে দিত ফুলের মধুকে,
তার সুরের নেশা করতো ব্যাকুল মনের বঁধুকে গো
মনের বঁধুকে
বুকের মাঝে বাজতো নূপুর চপল হাসিতে লো
তার চপল হাসিতে।।

আঁধার রাতে ফোটাত সে হলুদ গাঁদার ফুল
সে বন কাঁদাত, মন কাঁদাত, কাজ করাত ভুল লো
কাজ করাত ভুল।

আর সে বাঁশি শুনি না
ধোঁয়ার ছলে কাঁদি না,
আর রাঙা শাড়ি পরি না,
নোটন খোঁপা বাঁধি না,
আমি রইতে নারি না হেরে সেই বন-উদাসী লো
বন-উদাসীকে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

পাখি, তোর সুর ভুলিস নে
পাখি, তোর সুর ভুলিস নে

পাখি, তোর সুর ভুলিস নে

  • Sub Title: আমার প্রভাত হবে বৃথা জানিস কি তা
শ্যামকে দেখিবি যদি আয় গো
শ্যামকে দেখিবি যদি আয় গো

শ্যামকে দেখিবি যদি আয় গো

  • Sub Title: শ্যামের বাঁশির ধ্বনি শুনা যায় ধু

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন