“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আজি দোল-পূর্ণিমাতে দুল‌বি তোরা আয়
আজি দোল-পূর্ণিমাতে দুল‌বি তোরা আয়
  • Sub Title: দখিনার দোল্ লেগেছে দোলন্-চাঁপায়

আজি দোল-পূর্ণিমাতে দুলবি তোরা আয়।
দখিনার দোল্ লেগেছে দোলন্-চাঁপায়।।
দোলে আজ দোল্-ফাগুনে

ফুল-বাণ আঁখির তূণে,
দুলে আজ বিধুর হিয়া মধুর ব্যথায়।।

দুলে আজ শিথিল বেণী, দুলে বধূর মেখলা,
দুলে গো মালার পলা জড়াতে বঁধুর গলা!
মাধবীর দোলন্-লতায়
দোয়েলা দোল্ খেয়ে যায়,
দুলে যায় হল্দে পাখি সোঁদাল-শাখায়।।

বিরহ-শীর্ণা নদীর আজিকে আঁখির কূলে
ভরে জল কানায় কানায় জোয়ারে উঠ্ল দুলে।
দুলে বসন্ত-রানি
কুসুমিতা বনানী
পলাশ রঙন দোলে নোটন-খোঁপায়।।

দোলে হিন্দোল-দোলায় ধরণী শ্যাম-পিয়ারী,
দুলিছে গ্রহ-তারা আলোক-গোপ-ঝিয়ারি।
নীলিমার কোলে বসি
দুলে কলঙ্কী-শশী,
দোলে ফুল-উর্বশী ফুল-দোলায়।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

অনেক ভাগ্যের ফলে সে চাঁদ কেউ দেখিতে পায়
অনেক ভাগ্যের ফলে সে চাঁদ কেউ দেখিতে পায়

দ্বিতলে চাঁদ

  • Sub Title: অনেক ভাগ্যের ফলে সে চাঁদ কেউ দেখিতে পায়
সখী উপায় বল না গৌররূপের ঝলক দেখি
সখী উপায় বল না গৌররূপের ঝলক দেখি

সখী উপায় বল না গৌররূপের ঝলক দেখি

  • Sub Title: সখী গো- রূপের বালক দেখছি অবধি প্ৰাণে উচাটনা

তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না

  • Sub Title: খ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর
সেই তো বসন্ত ফিরে এল
সেই তো বসন্ত ফিরে এল

সেই তো বসন্ত ফিরে এল

  • Sub Title: সব মরুময় মলয়-অনিল এসে কেঁদে শেষে ফিরে চলে যায় হায় রে

যমুনায় জল আনতে যাচ্ছ

  • Sub Title: ওগো যমুনায় জল আনতে যাচ্ছ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন