“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

এসো নূপুর বাজাইয়া যমুনা নাচাইয়া
এসো নূপুর বাজাইয়া যমুনা নাচাইয়া
  • Sub Title: কৃষ্ণ কানাইয়া হরি

এসো নূপুর বাজাইয়া যমুনা নাচাইয়া
কৃষ্ণ কানাইয়া হরি।
মাখি গোখুর-ধূলিরেণু গোঠে চরাইয়া ধেনু

বাজায়ে বাঁশের বাঁশরি।।

গোপী-চন্দন চর্চিত অঙ্গে
প্রাণ মাতাইয়া প্রেম-তরঙ্গে,
বামে হেলায়ে ময়ুর-পাখা দুলায়ে তমাল-শাখা
নীপ-বনে দাঁড়ায়ে ত্রিভঙ্গে।
এসো লয়ে সেই শ্যাম-শোভা ব্রজ-বধূ মনোলোভা
সেই পীত বসন পরি।।

এসো গগনে ফেলি নীল ছায়া,
আনো পিপাসিত চোখে মেঘ-মায়া।
এসো মাধব মাধবী-তলে,
এসো বনমালী বন-মালা গলে,
এসো ভক্তিতে প্রেমে আঁখি জলে।
এসো তিলক-লাঞ্ছিত সুর-নর-বাঞ্ছিত
বামে লয়ে রাই কিশোরী।।

Add comment
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

কেঁদে যায় দখিন-হাওয়া
কেঁদে যায় দখিন-হাওয়া

কেঁদে যায় দখিন-হাওয়া

  • Sub Title: ‘ফিরে যাও চপল পথিক’ দুলে কয় কুসুম-কলি!
ভুলে যেও, ভুলে যেও
ভুলে যেও, ভুলে যেও

ভুলে যেও, ভুলে যেও

  • Sub Title: সেদিন যদি পড়ে আমায় মনে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন