“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দুরন্ত বায়ু পুরবইয়াঁ
দুরন্ত বায়ু পুরবইয়াঁ
  • Sub Title: বহে অধীর আনন্দে

দুরন্ত বায়ু পুরবইয়াঁ
বহে অধীর আনন্দে।
তরঙ্গে দুলে আজি নাইয়া

রণ-তুরঙ্গ-ছন্দে।।

অশান্ত অম্বর-মাঝে
মৃদঙ্গ গুরুগুরু বাজে,
আতঙ্কে থরথর অঙ্গ
মন অনন্তে বন্দে।।

ভূজঙ্গী দামিনীর দাহে
দিগন্ত শিহরিয়া চাহে,
বিষন্ন ভয়-ভীতা যামিনী
খোঁজে সেতারা চন্দে।।

মালঞ্চে এ কি ফুল-খেলা
আনন্দে ফোটে যূথী বেলা,
কুরঙ্গী নাচে শিখী-সঙ্গে
মাতি কদম্ব-গন্ধে।।

একান্তে তরুণী তমালী
অপাঙ্গে মাঝে আজি কালি,
বনান্তে বাঁধা প’ল দেয়া
কেয়া-বেণীর বন্ধে।।

দিনান্তে বসি কবি একা
পড়িস কি জলধারা-লেখা,
হিয়ায় কি কাঁদে কুহু-কেকা
আজি অশান্ত দ্বন্দ্বে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সজনী পিরিত কি ধন চিনিলায় না
সজনী পিরিত কি ধন চিনিলায় না

সজনী পিরিত কি ধন চিনিলায় না

  • Sub Title: রূপ দেখিয়া নয়ন পাগল গুণের পাগল ময়না
ফুলের জলসায় নীরব কেন কবি
ফুলের জলসায় নীরব কেন কবি

ফুলের জলসায় নীরব কেন কবি

  • Sub Title: ভোরের হাওয়ায় কান্না পাওয়ায় তব ম্লান ছবি
কাঁদিতে এসেছি আপনার লয়ে
কাঁদিতে এসেছি আপনার লয়ে

কাঁদিতে এসেছি আপনার লয়ে

  • Sub Title: কাঁদাতে আসিনি হে প্রিয় তোমারে
মন চোরা তুই হরি আছো
মন চোরা তুই হরি আছো

মন চোরা তুই হরি আছো

  • Sub Title: দিশা পাই না কেমনে ধরি মন চোরা তুই হরি ধু

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন