এই শিকল পরা ছল মোদের এ শিকল-পরা ছল।
এই শিকল পরেই শিকল তোদের করব রে বিকল॥
তোদের বন্ধ কারায় আসা মোদের বন্দী হতে নয়,ওরে ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন–ভয়।
এই বাঁধন প’রেই বাঁধন–ভয়কে কর্ব মোরা জয়,
এই শিকল– বাঁধা পা নয় এ শিকল ভাঙা কল॥তোমার বন্ধ ঘরের বন্ধনীতে কর্ছ বিশ্ব গ্রাস,
আর ভয় দেখিয়েই ক’র্বে ভাবছ বিধির শক্তি হ্রাস
সেই ভয় দেখানো ভূতের মোরা ক’র্বো সর্বনাশ,
এবার আন্বো মাভৈঃ বিজয়–মন্ত্র বল–হীনের বল॥তোমরা ভয় দেখিয়ে কর্ছ শাসন জয় দেখিয়ে নয়;
সেই ভয়ের টুঁটি ধর্ব টিপে কর্ব তারে লয়।
মোরা আপনি ম’রে মরার দেশে আন্ব বরাভয়,
প’রে ফাঁসি আন্ব হাসি মৃত্যু–জয়ের ফল॥ওরে ক্রন্দন নয় বন্ধন এই শিকল–ঝঞ্ঝনা,
এ যে মুক্তি–পথের অগ্রদূতের চরণ–বন্দনা!
এই লাঞ্ছিতেরাই অত্যাচারকে হান্ছে লাঞ্ছনা,
মোদের অশ্রু দিয়েই জ্ব’লবে দেশে আবার বজ্রানল॥
এই শিকল পরা ছল
- Sub Title: এই শিকল পরেই শিকল তোদের করব রে বিকল॥
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 133
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
গভীর রাতে জাগি’ খুঁজি তোমারে
- Sub Title: দূর গগনে প্রিয় তিমির-পারে
ফুটলো সন্ধ্যামণির ফুল আমার মনের আঙিনায়
- Sub Title: আমার মনের আঙিনায়
আদর-গরগর বাদর দরদর
- Sub Title: বাদর দরদর
তৌহিদেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম
- Sub Title: মুরশিদ মোহাম্মদের নাম
কোন্ অতীতের আঁধার ভেদিয়া আসিলে আলোক-জননী
- Sub Title: প্রভায় তোমার উদিল প্রভাত হেম্-প্রভ হল ধরণী
সন্ধ্যা-গোধূলি লগনে কে
- Sub Title: রাঙিয়া উঠিলে কারে দেখে॥
আজি এ বাদল-দিনে কত কথা মনে পড়ে
- Sub Title: কত কথা মনে পড়ে
আল্লার নাম জপিও ভাই দিবস ও রাতে
- Sub Title: সকল কাজের মাঝে রে ভাই তাঁহার রহম পেতে
নূপুর মধুর রুনুঝুনু বোলে
- Sub Title: মন-গোকুলে রুনুঝুনু বোলে
আজি প্রথম মাধবী ফুটিল কুঞ্জে
- Sub Title: মাধব এল না সই
ফণীর ফণায় জ্বলে মণি
- Sub Title: কে নিবি তাহারে আয়
নিরুদ্দেশের পথে আমি হারিয়ে যদি যাই
- Sub Title: নিত্য নূতন রূপে আবার আসবো এই হেথায়
বাংলা
English