“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মেরো না আমারে আর নয়ন-বাণে
মেরো না আমারে আর নয়ন-বাণে
  • Sub Title: কী জ্বালা ব্যাধের বাণে

মেরো না আমারে আর নয়ন-বাণে
কী জ্বালা ব্যাধের বাণে
বনের হরিণই জানে।।

একে এ পরান দহে
মদির ও-আঁখির মোহে
চাহনির জাদু মাখা তায়।

জ্বলিছে আলেয়া-শিখা
নয়ন-জলের মরীচিকা
পিয়াসি পথিক ছোটে হায়
তাহারি টানে।।

তব রূপের সায়রে ও-নয়ন
শাপলা সুঁদির ফুল,
তুলিতে গিয়া ডুবিল
শত যে পথিক বেভুল।

সুন্দর ফণীর শিরে
ও যেন যুগল মণি,
যে গেল সে মণির মায়ায়,
তারে দংশিল অমনি।

শত সে হৃদয়-নদী
কেঁদে যায় নিরবধি,
সাগর-ডাগর ও-আঁখির পানে।।

Add comment
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

উচাটন মন ঘরে রয় না
উচাটন মন ঘরে রয় না

উচাটন মন ঘরে রয় না

  • Sub Title: ডাকে পথে বাঁকা তব নয়না (পিয়া মোর)
আশু-প্রয়াণ গীতি
আশু-প্রয়াণ গীতি

আশু-প্রয়াণ গীতি

  • Sub Title: বাংলার বাণী বাংলার বীর
মিলন-গান
মিলন-গান

মিলন-গান

  • Sub Title: (সেদিন) দুয়ার ভেঙে আসবে জোয়ার মরা গাঙে ডাকবে বান

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন