“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

সখি বাঁধো লো বাঁধো লো ঝুলনিয়া
সখি বাঁধো লো বাঁধো লো ঝুলনিয়া
  • Sub Title: নামিল মেঘলা মোর বাদরিয়া

সখি বাঁধো লো বাঁধো লো ঝুলনিয়া।
নামিল মেঘলা মোর বাদরিয়া।।
চলো কদম তমাল তলে গাহি কাজরিয়া

চলো লো গোরী শ্যামলিয়া।।

বাদল-পরিরা নাচে গগন-আঙিনায়,
ঝমাঝম বৃষ্টি-নূপুর পায়
শোনো ঝমঝম বৃষ্টি নূপুর পায়।
এ হিয়া মেঘ হেরিয়া ওঠে মাতিয়া।।

মেঘ-বেণীতে বেঁধে বিজলী-জরিন ফিতা
গাহিব দুলে দুলে শাওন-গীতি কবিতা,
শুনিব বঁধূর বাঁশি বন-হরিণী চকিতা,
দয়িত-বুকে হব বাদল-রাতে দয়িতা।
পর মেঘ-নীল শাড়ি ধানী-রঙের চুনরিয়া,
কাজলে মাজি লহো আঁখিয়া।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

ভুবন-জয়ী তোরা কি হায়
ভুবন-জয়ী তোরা কি হায়

ভুবন-জয়ী তোরা কি হায়

  • Sub Title: খোদার রাহে আনল যারা দুনিয়া না-ফরমান
উৎসর্গ-পত্র
উৎসর্গ-পত্র

উৎসর্গ-পত্র

  • Sub Title: শ্রীজিতেন্দ্রনাথ ঘোষ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন