“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ভুল করে কোন ফুল-বিতানে
ভুল করে কোন ফুল-বিতানে
  • Sub Title: গানের পাখি পথ হারালি

ভুল করে কোন ফুল-বিতানে
গানের পাখি পথ হারালি।
প্রেম-সমাধির বুকে এ-যে

সাজানো ম্লান ফুলের ডালি।।

বাণ-বেঁধা বুক লয়ে কোথায়
উড়ে এলি শান্তি-আশায়,
চোখের জলের নদীর পাশেই
রয় নিরাশার চোরা-বালি।।

জানিসনে তুই ফুলের বনে
কাল-সাপিনি রয় গোপনে,
তৃষ্ণা-কাতর হৃদয়ে তোর
বিষের জ্বালা দিলি ঢালি।।

আলেয়ারই আলোয় ভুলে
এলি এ-কোন মরণ-কূলে
হৃদয়ের এ শ্মশান-ভূমে
প্রেমের চিতা জ্বলছে খালি।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আমার ঘুর লেগেছে- তাধিন্ তাধিন্‌
আমার ঘুর লেগেছে- তাধিন্ তাধিন্‌

আমার ঘুর লেগেছে- তাধিন্ তাধিন্‌

  • Sub Title: তোমার পিছন পিছন নেচে নেচে ঘুর লেগেছে তাধিন্ তাধিন্

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন