“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

বেলা-শেষে উদাস পথিক ভাবে
বেলা-শেষে উদাস পথিক ভাবে
  • Sub Title: সে যেন কোন অনেক দূরে যাবে-

বেলা শেষে উদাস পথিক ভাবে,
সে যেন কোন অনেক দূরে যাবে-
উদাস পথিক ভাবে।

‘ঘরে এসো’ সন্ধ্যা সবায় ডাকে,
‘নয় তোরে নয়’ বলে একা তাকে;
পথের পথিক পথেই বসে থাকে,
জানে না সে কে তাহারে চা’বে-
উদাস পথিক ভাবে।

বনের ছায়া গভীর ভালোবেসে
আঁধার মাথায় দিগবধূদের কেশে,
ডাক্তে বুঝি শ্যামল মেঘের দেশে
শৈলমূলে শৈলবালা নাবে-
উদাস পথিক ভাবে।

বাতি আনি রাতি আনার প্রীতি,
বধূর বুকে গোপন সুখের ভীতি,
বিজন ঘরে এখন সে গায় গীতি,
একলা থাকার গানখানি সে গাবে-
উদাস পথিক ভাবে।

হঠাৎ তাহার পথের রেখা হারায়
গহন বাঁধায় আঁধার-বাঁধা কারায়,
পথ-চাওয়া তা’র কাঁদে তারায় তারায়,
আর কি পূবের পথের দেখা পাবে-
উদাস পথিক ভাবে।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

পতিতপাবনে চৈতন্য নিতাই
পতিতপাবনে চৈতন্য নিতাই

পতিতপাবনে চৈতন্য নিতাই

  • Sub Title: পাপী তাপী নিস্তারিতে অবতীর্ণ দুটি ভাই চি
ওরে প্রাণকান্ত
ওরে প্রাণকান্ত

ওরে প্রাণকান্ত

  • Sub Title: আমায় করলে না শান্ত
আমরা বসব তোমার সনে
আমরা বসব তোমার সনে

আমরা বসব তোমার সনে

  • Sub Title: তোমার শরিক হব রাজার রাজা
কাঁদিতে এসেছি আপনার লয়ে
কাঁদিতে এসেছি আপনার লয়ে

কাঁদিতে এসেছি আপনার লয়ে

  • Sub Title: কাঁদাতে আসিনি হে প্রিয় তোমারে
গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ
গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ

গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ

  • Sub Title: ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধূলায় রে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন