“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

তুমি কি নিশীথ-চাঁদ ভাঙাতে ঘুম
তুমি কি নিশীথ-চাঁদ ভাঙাতে ঘুম
  • Sub Title: চুপি চুপি আসিলে বাতায়নে

স্ত্রী: তুমি কি নিশীথ-চাঁদ ভাঙাতে ঘুম
চুপি চুপি আসিলে বাতায়নে।
পুরুষ: তুমি কি গো বন-দেবী পুষ্প-শোভিতা

চেয়ে আছ কোন দূরে আনমনে॥

স্ত্রী: তোমারে হেরিয়া ফোটে মালতী হেনা
হে চির চেনা
পুরুষ: সুদুর বনান্তে সমীরণ হেরি’ তোমায় হ’লো অধীর
পাপিয়া ডাকে বকুল বনে॥

স্ত্রী: তব কলঙ্ক অধিক মধুর লাগে
হে কলঙ্কী চাঁদ,
তোমারে হেরিয়া যত সাধ জাগে প্রাণে
জাগে তত অবসাদ।

পুরুষ: তোমার ছায়া প’ড়ে মোর আননে
কলঙ্কী নাম হলো মোর এই ভুবনে।

উভয়ে: আকাশের চাঁদে কুমুদ ফুলে
মিলন হ’লো ধরার ভুলে
অশ্রুসায়রে সঙ্গোপনে॥

Comments

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

ডুবু ডুবু ধর্ম-তরী ফাট্ল মাইন
ডুবু ডুবু ধর্ম-তরী ফাট্ল মাইন

ডুবু ডুবু ধর্ম-তরী ফাট্ল মাইন

  • Sub Title: সামাল সামাল পড়ল সাড়া ব-মাল মেয়ে মর্দার
চুরি ক’রে এনো গিরি
চুরি ক’রে এনো গিরি

চুরি ক’রে এনো গিরি

  • Sub Title: দেখ্‌ব তখন ভোলা মেয়ে কেমন ভু’লে থাকতে পারে॥
আমার সোনার হিন্দুস্থান
আমার সোনার হিন্দুস্থান

আমার সোনার হিন্দুস্থান

  • Sub Title: দেশ-দেশ-নন্দিতা তুমি বিশ্বের প্রাণ
সুন্দর বেশে মৃত্যু আমার
সুন্দর বেশে মৃত্যু আমার

সুন্দর বেশে মৃত্যু আমার

  • Sub Title: বাজালে দুপুরে বিদায়-পুরবি আমার জীবন-বীণে!
ভুলে যেও, ভুলে যেও
ভুলে যেও, ভুলে যেও

ভুলে যেও, ভুলে যেও

  • Sub Title: সেদিন যদি পড়ে আমায় মনে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন