দীপ নিভিয়াছে ঝড়ে জেগে আছে মোর আঁখি।
কে যেন কহিছে কেঁদে মোর বুকে মুখ রাখি’
‘পথিক এসেছ না কি’॥হারায়ে গিয়াছে চাঁদ জল-ভরা কালো মেঘে
আঁচলে লুকায়ে ফুল বাতায়নে আছি জেগে’
শূন্য গগনে দেয়া কহিতেছে যেন ডাকি’
‘পথিক এসেছ না কি’॥ভাঙিয়া দুয়ার মম কাড়িয়া লইতে মোরে
এলে কি ভিখারি ওগো প্রলয়ের রূপ ধ’রে?
ফুরাইয়া যায় বঁধু শুভ-লগনের বেলা
আনো আনো ত্বরা করি’ ওপারে যাবার ভেলা
‘পিয়া পিয়া’ ব’লে বনে ঝুরিছে পাপিয়া পাখি
‘পথিক এসেছ না কি’॥
দীপ নিভিয়াছে ঝড়ে জেগে আছে মোর আঁখি
- Sub Title: কে যেন কহিছে কেঁদে মোর বুকে মুখ রাখি’
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 14
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
আমি যেদিন রইব না গো লইব চির-বিদায়
- Sub Title: লইব চির-বিদায়
আমি দেখন-হাসি আমায় দেখলে পরে হাসতে হাসতে
- Sub Title: আমায় দেখলে পরে হাসতে হাসতে
হৃদয় যত নিষেধ হানে নয়ন ততই কাঁদে
- Sub Title: দূরে যত পলাতে চাই নিকট ততই বাঁধে
আমার যাবার সময় হলো
- Sub Title: মোছ আঁখি দুয়ার খোলো দাও বিদায়॥
তোমারি মহিমা সব বিশ্বপালক করতার
- Sub Title: করুণা কৃপার তব নাহি সীমা নাহি পার
ভোরের হাওয়া! ধীরে ধীরে ব’লো গো সেই হরিণিরে
- Sub Title: আর কতদিন দিশাহারা ঘুরব একা মরুর তীরে
ঝরে ঝরঝর কোন্ গভীর গোপন ধারা এ শাঙনে
- Sub Title: আজি রহিয়া রহিয়া গুমরায় হিয়া একা এ আঙনে
কে দিল খোঁপাতে ধুঁতুরা ফুল লো
- Sub Title: খোঁপা খুলে কেশ হলো বাউল লো
নয়নভরা জল গো তোমার
- Sub Title: ফুল নেবো না অশ্রু নেবো ভেবে হই আকুল
আমার প্রাণের দ্বারে ডাক দিয়ে
- Sub Title: বারেবারে
বঁধু তোমার আমার এই যে বিরহ
- Sub Title: এক জনমের নহে
তুমি বাদশাহ গানের তখ্ত্ নশীন
- Sub Title: আমার গানের ওস্তাদ
বাংলা
English 
Comments