“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আজি মিলন-বাসর প্রিয়া হের মধুমাধবী নিশা
আজি মিলন-বাসর প্রিয়া হের মধুমাধবী নিশা
  • Sub Title: হেরো মধুমাধবী নিশা

পুরুষ: আজি মিলন-বাসর প্রিয়া
হেরো মধুমাধবী নিশা।
স্ত্রী: কত জন্ম-অভিসারে শেষে

প্রিয় পেয়েছি তব দিশা।।

পুরুষ: সহকার-তরু হেরো দোলে
মালতী লতায় লয়ে বুকে,
স্ত্রী: মাধবী কাঁকন পরি
দেওদার তরু দোলে সুখে।

উভয়ে: প্রাণ কানায় কানায় আজি পুরে
হিয়া আবেশ-পুলক-মিশা।।

পুরুষ: শারাব-রঙের শাড়ি পরেছে চাঁদনি রাতি,
স্ত্রী: তারার রূপে গলে পড়ে গগনে চাঁদের বাতি,
পুরুষ: হলো জোছনা-শিরাজি রঙিন
স্ত্রী: নীল আকাশের শিশা।।

পুরুষ: হেরো জোয়ার-উতলা সিন্ধু পূর্ণিমা চাঁদের পেয়ে,
স্ত্রী: কোন দূর অতীত স্মৃতি মম প্রাণে মনে ওঠে ছেয়ে।
উভয়ে: মিলন-ঘন-মেঘলোকে আজি মিটীবে মরু-তৃষা।।

Comments

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

মনে পড়ে আজও সেই নারিকেল কুঞ্জ
মনে পড়ে আজও সেই নারিকেল কুঞ্জ

মনে পড়ে আজও সেই নারিকেল কুঞ্জ

  • Sub Title: বালুচর বেত বন দেখা হত দুইজন মন হত উন্মন দোঁহারি
কালো জাম রে ভাই
কালো জাম রে ভাই

কালো জাম রে ভাই

  • Sub Title: লাউ বুঝি তোর দিদি মা আর কুমড়ো তোর দাদা মশাই
আমায় নহে গো ভালবাস শুধু
আমায় নহে গো ভালবাস শুধু

আমায় নহে গো ভালবাস শুধু

  • Sub Title: বনের পাখিরে কে চিনে রাখে গান হলে অবসান

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন