“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

এই দেহেরই রঙমহলায়
এই দেহেরই রঙমহলায়
  • Sub Title: খেলিছেন লীলা-বিহারী

এই দেহেরই রংমহলায়
খেলিছেন লীলা-বিহারী।
মিথ্যা মায়া নয় এ কায়া

কায়ায় হেরি ছায়া তাঁরি।।

রূপের রসিক রূপে রূপে
খেলে বেড়ায় চুপে চুপে,
মনের বনে বাজায় বাঁশি
মন-উদাসী বন-চারী।।

তার খেলা-ঘর তোর এ দেহ,
সে তো নহে অন্য কেহ,
সে যে রে তুই,- তবু মোহ
ঘুচল না তোর হায় পূজারি।।

খুঁজিস তারে ঠাকুর-পূজায়,
উপাসনায় নামাজ রোজায়,
চালকলা আর সিন্নি দিয়ে
ধরবি তারে, হায় শিকারি!
পালিয়ে বেড়ায় মন-আঙিনায়
সে যে শিশু প্রেম-ভিখারি।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ঢাকো রে মুখ, চন্দ্রমা, জলদে
ঢাকো রে মুখ, চন্দ্রমা, জলদে

ঢাকো রে মুখ, চন্দ্রমা, জলদে

  • Sub Title: বিহগেরা থামো থামো আঁধারে কাঁদো গো তুমি ধরা
 সে ভাব সবাই কি জানে
সে ভাব সবাই কি জানে

সে ভাব সবাই কি জানে

  • Sub Title: যে ভাবে শ্যাম আছে বাধা গোপীর
শুধু ভক্তি করলে কি হবে রে
শুধু ভক্তি করলে কি হবে রে

শুধু ভক্তি করলে কি হবে রে

  • Sub Title: সোনার পিঞ্জিরার গো মাঝে কাকের বাচ্চা পালন করে
নবিজী মুরিদ কোন ঘরে
নবিজী মুরিদ কোন ঘরে

নবিজী মুরিদ কোন ঘরে

  • Sub Title: কোন কোন চার এয়ারে এসে চাঁদোয়া ধরে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন