“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আমিনা-দুলাল নাচে হালিমার কোলে
আমিনা-দুলাল নাচে হালিমার কোলে
  • Sub Title: তালে তালে সোনার বুকে সোনার তাবিজ দোলে॥

আমিনা-দুলাল নাচে হালিমার কোলে
তালে তালে সোনার বুকে সোনার তাবিজ দোলে॥
সে কাঁদিলে মুক্তা ঝরে হাসলে ঝরে মানিক

ঈদের চাঁদে লেগে আছে সেই খুশির খানিক।
তাঁর কচি মুখে খোদার কালাম আধো আধো বলে॥

দেখেছিল লুকিয়ে সে নাচ কোটি গ্রহতারা
আসমানে তাই ঘোরে তারা আজো দিশাহারা
সেদিন নেচেছিল বিশ্বভুবন ইয়া মোহাম্মদ ব’লে॥

কোরানের আয়াতে লেখা সেই নাচেরই ছন্দ
তকবীরের ধ্বনিতে বাজে তাহারি আনন্দ
আমি থাকলে সেদিন হতাম ধূলি তাঁহার পায়ের তলে॥

Comments

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

ঐ ঘর-ভুলানো সুরে
ঐ ঘর-ভুলানো সুরে

ঐ ঘর-ভুলানো সুরে

  • Sub Title: কে গান গেয়ে যায় দূরে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন