ফিরে যা সখি ফিরে যা ঘরে
থাকিতে দে লো এ পথে পড়ে
যে পথ ধরে গিয়াছে হরি চলি।আমি যাব না আর গোকুলে,
লোক-নিন্দা মানব না সই
যাব না আর গোকুলে,
সখি শিশিরে আর ভয় কি করি ভেসেছি যবে অকূলে।।সখি দিসনে লো দিসনে লো রাখ্ গোপী-চন্দন,
চন্দনে জুড়ায় না প্রাণের ক্রন্দন।
দ্বিগুণ বাড়ায় জ্বালা নব মালতী-মালা,
ও যে মালা নয়, মনে হয় সাপিনীর বন্ধন।।সখি যাহার লাগিয়া বসন-ভূষণ, সেই গেল যদি চলে
কী হবে এ ছার ভূষণের ভার ফেলে দে যমুনা-জলে।
সকলের মায়া কাটায়েছি সখি, টুটিয়াছে সব বন্ধন,
যেতে দে আমায়, যথা মথুরায় বিহরে নন্দ-নন্দন।।দেখব তারে, আমি রাজার সাজে দেখব তারে,
রাজার সাজে কেমন মানায় গো-রাখা রাখাল-রাজে।আমার হৃদয়ের রাজা রাজ্য পেয়েছে
দেখিতে যাইব আমি,
যদি চিনিতে না পারে আসিব লো ফিরে
দুয়ারে ক্ষণেক থামি,
মোর রাজ-দর্শন-পুণ্য হবে,
আমি তীর্থের ফল লভিয়া ফিরিব
দেখিয়া জীবন-স্বামী।।
ফিরে যা সখি ফিরে যা ঘরে
- Sub Title: থাকিতে দে লো এ পথে পড়ে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 15
বাউল গান এর নতুন প্রবন্ধ
অপারের কান্ডারি নবিজী আমার
- Sub Title: ভজনসাধন বৃথা নবী না চিনে
তুমি উষার সোনার বিন্দু প্রাণের সিন্ধুকূলে
- Sub Title: শরৎ-প্রাতের প্রথম শিশির প্রথম শিউলিফুলে
শ্যামের মোহন রূপ গো সই ভুলিতে পারি না
- Sub Title: মোহন বাঁশির জ্বালায় আমার প্রাণ বাঁচে না
লাগল ধুম প্রেমের থানাতে মনচোরা পড়েছে ধরা
- Sub Title: মনচোরা পড়েছে ধরা
তোরা দেখ না রে মন দিব্যনজরে
- Sub Title: চারিচাঁদ দিচ্ছে ঝলক মণিকোঠার ঘরে
যে জন পদ্মহীন সরোবরে যায়
- Sub Title: অটল অমূল্য নিধি সেই অনায়াসে পায়
ও মন জ্বালাও গুরু জ্ঞানের বাতি
- Sub Title: অজ্ঞানকে দেও আহুতি ভব বন্ধন হবে মুক্তি
কি অপরূপ দেইখে আইলাম
- Sub Title: জলের ঘাটে গিয়া
আমায় ছ জনায় মিলে পথ দেখায়
- Sub Title: নানা কথার ছলে নানান মুনি বলে সংশয়ে তাই দুলি হে
বসন্তে ফুল গাঁথল আমার জয়ের মালা
- Sub Title: বইল প্রাণে দখিন-হাওয়া আগুন-জ্বালা
কৃষ্ণনাম লও রে মন দুরাচার
- Sub Title: কৃষ্ণ বিনে সকলি অসার
কানাই, একবার এই ব্রজের দশা দেখে যারে
- Sub Title: তোর মা যশোদা কিরূপ হালে আছে রে
বাংলা
English 
Comments