ওরে হুলোরে তুই রাতবিরেতে ঢুকিস্নে হেঁশেল।
কবে বেঘোরে প্রাণ হারাবি বুঝিসনে রাস্কেল।।
স্বীকার করি শিকারি তুই গোঁফ দেখেই চিনি,গাছে কাঁঠাল ঝুলতে দেখে দিস গোঁফে তুই তেল।।
ওরে ছোঁচা ওরে ওঁছা বাড়ি বাড়ি তুই হাঁড়ি খাস,
নাদনার বাড়ি খেয়ে কোনদিন ধনে প্রাণে বা মারা যাস,
কেঁদে মিয়াঁও মিয়াঁও বলে বিবি বেরালী করবে রে হার্টফেল।।তানপুরারই সুরে যখন তখন গলা সাধিস,
শুনে ভুলো তোরে তেড়ে আসে, তুই ন্যাজ তুলে ছুটিস,
তোরে বস্তায় পুরে কবে কে চালান দিবে ধাপা-মেল।।বউ ঝি যখন মাছ কোটে রে, তুমি খোঁজ দাঁও,
বিড়াল-তপস্বী, আড়নয়নে থালার পানে চাও,
তুই উত্তম মধ্যম খাস এত তবু হল না আক্কেল।।
ওরে হুলোরে তুই রাত বিরেতে ঢুকিস্নে হেঁসেল্
- Sub Title: কবে বেঘোরে প্রাণ হারাবি বুঝিসনে রাস্কেল
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 160
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
ম্লান আলোকে ফুটলি কেন গোলক-চাঁপার ফুল
- Sub Title: গোলক-চাঁপার ফুল
প্রিয় কোথায় তুমি আছ কোন্ গহনে
- Sub Title: কোন্ ধ্রুবলোকে কোন দূর গগনে॥
আমি ময়নামতীর শাড়ি দেব
- Sub Title: চলো আমার বাড়ি
মোহাম্মদ মুস্তাফা সাল্লেআলা
- Sub Title: তুমি বাদশারও বাদশাহ কমলিওয়ালা
আমার ভাঙা নায়ের বৈঠা ঠেলে
- Sub Title: আমি খুঁজে বেড়াই তারেই রে ভাই
উপল নুড়ির কাঁকন চুড়ি বাজে
- Sub Title: বাজে ঘুম্তি নদীর জলে
কানন গিরি সিন্ধু পার ফিরনু পথিক দেশ-বিদেশ
- Sub Title: ভ্রমিনু কতই রূপে এই সৃজন ভুবন অশেষ
মোর ভুলিবার সাধনায় কেন সাধ বাদ
- Sub Title: কেন নিরাশা-আঁধারে জ্বালো আশার চাঁদ
খেলিছ এ বিশ্ব লয়ে
- Sub Title: বিরাট শিশু আনমনে
তেমনি চাহিয়া আছে নিশীথের তারাগুলি
- Sub Title: লতা-নিকুঞ্জে কাঁদে আজও বন-বুলবুলি
সেই মিঠে সুরে মাঠের বাঁশরি বাজে
- Sub Title: নিঝুম নিশীথে ব্যথিত বুকের মাঝে
বনে মোর ফুটেছে হেনা চামেলি যূথী বেলি
- Sub Title: যুঁথী বেলি
বাংলা
English