“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি
এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি
  • Sub Title: খোদা তোমার মেহেরবানি

এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি
খোদা তোমার মেহেরবানি।।
শস্য-শ্যামল ফসলভরা

মাঠের ডালিখানি
খোদা তোমার মেহেরবানি।।

তুমি কতই দিলে রতন
ভাই বেরাদর পুত্র স্বজন,
ক্ষুধা পেলেই অন্ন জোগাও
মানি চাই না মানি।।

খোদা! তোমার হুকুম তরক করি আমি প্রতি পায়,
তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়।
শ্রেষ্ঠ নবি দিলে মোরে
তরিয়ে নিতে রোজ-হাশরে,
পথ না ভুলি তাইতো দিলে
পাক কোরানের বাণী।।
খোদা তোমার মেহেরবানি।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

কালা রে তোর রং কালা
কালা রে তোর রং কালা

কালা রে তোর রং কালা

  • Sub Title: প্ৰাণ দিলে প্ৰাণ মিশে নারে ধু
আমার ঘুর লেগেছে- তাধিন্ তাধিন্‌
আমার ঘুর লেগেছে- তাধিন্ তাধিন্‌

আমার ঘুর লেগেছে- তাধিন্ তাধিন্‌

  • Sub Title: তোমার পিছন পিছন নেচে নেচে ঘুর লেগেছে তাধিন্ তাধিন্

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন