শ্যামের পীরিতে সুখ হইল না হৃদয় জ্বলি অঙ্গার হইল
তবু তার মন পাইলাম না।। ধু।।
দিয়া আশা দিল দাগা প্ৰতিজ্ঞা তার ঠিক রইলো নাআশা দিয়া নিরাশ কইলো বাড়াইল যন্ত্রণা৷
কত আর সহিব দুখ্ দুক্ষে ফাটে মোর বুক
আগে যদি জানিতাম জীবন যৌবন দিতাম না৷
দুক্ষে দুক্ষে জনম গেলো শ্যাম বন্ধু না আসিলো
জীবন থাকিতে বুঝি তারে পাবো না৷
কিবা দোষে হইলাম দোষী কি ভাবেতে তারে তুষি
গুরু আমার কল্পতরু শিক্ষা দেও না
ভাইবে রাধারমণ বলে দুক্ষের জ্বালায় পরান জ্বলে
সইতে নারি দুক্ষী আমি দুক্ষের যন্ত্রণা।।
শ্যামের পীরিতে সুখ হইল না
- Sub Title: তবু তার মন পাইলাম না ধু
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 7
বাউল গান এর নতুন প্রবন্ধ
জান গে সেই রাগের করণ
- Sub Title: যাতে কৃষ্ণবরণ হলো গৌরবরণ
মনের নেংটি এঁটে করো রে ফকিরী
- Sub Title: আমানতের ঘরে মনা হয় না যেনো চুরি
তারে চিনবে কি এই মানুষে
- Sub Title: মোর সাঁই ফিরে যে রূপে সো
নির্জন রাতে নিঃশব্দ চর পাতে কেন এলে
- Sub Title: দুয়ারে মম স্বপ্নের ধন-সম এ যে দেখি-
গৌরনিতাই আইস এই আসরে
- Sub Title: শ্ৰীবাসাদি ভক্তবৃন্দ গদাধর সঙ্গে কৈরে
মন হতে প্রেম যেতেছে শুকায়ে
- Sub Title: শিথিল কপোল মলিন নয়ন তুষারধবল কেশ
সালাম আমার শহীদ স্মরণে
- Sub Title: দেশের দাবি নিয়া দেশপ্রেমে মজিয়া
সজনী বল গো তোরা বাঁশি বাজায় কে
- Sub Title: বাঁশির সুরে আকুল কইলো তারে চিনাই দে ধু
কে যেতেছিস, আয় রে হেথা
- Sub Title: বিম্বাধরের হাসি দেব সুখ দেব মধুমাখা দুঃখ দেব
খাকে গড়লো পিঞ্জিরে
- Sub Title: এ শুকপাখি আমার কিসে গঠেছে রে
ভবে এসে রঙ্গরসে
- Sub Title: বিফলেতে জনম গেল
আবার শ্রাবণ হয়ে এলে ফিরে
- Sub Title: মেঘ-আঁচলে নিলে ঘিরে
বাংলা
English 
Comments