“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ভজ মুরশিদের কদম এই বেলা
ভজ মুরশিদের কদম এই বেলা

যার পিয়ালা হৃদ্‍-কমলা ক্রমে হবে উজালা

ভজ মুরশিদের কদম এই বেলা।
যার পিয়ালা হৃদ্‍-কমলা ক্রমে হবে উজালা।।

নবিজির খানদানেতে
পিয়ালা চারিমতে
জেনে নাও দিন থাকিতে
ও রে আমার মনভোলা।।

কোথা রে আবহায়াত নদী
ধারা বয় নিরবধি
সে ধারা ধরবি যদি
দেখবি রে অটলের খেলা।।

এপারে কে আনিল
ওপার কে নেবে বলো
লালন কয় তারে ভোল
করে অবহেলা।।

শিল্পীঃ মামুন নদীয়া (Mamun Noida):

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

হাসন রাজা

হাসন রাজায় কান্দে, হাসন রাজায় কান্দে রে

  • Sub Title: এই তন ছাড়িয়া গেলে কই নিব ঠাকুরচান্দে
রাধারমণ দত্ত

কুক্ষণে প্ৰাণ সজনী গেলাম কদমতলা

  • Sub Title: সে অবধি আমার মন হইয়াছে উতলা ধু
হাসন রাজা

প্রেমের মানুষ নয় যারা

  • Sub Title: হাসন রাজার গান শুনিস না তারা
মাইজভাণ্ডারী গান

ত্বরিকত কি পন্থ বহুত কঠিন

  • Sub Title: গুরু সঙ্গী বিনে এ কঠিন পন্থে, কভু নাহি চলনা জী
রাধারমণ দত্ত

শুন শুন বিনোদিনী আমার বচন

  • Sub Title: ঘন ঘন বাজে বাঁশি গহন কানন
পূজা করো যজ্ঞ করো

পূজা করো যজ্ঞ করো

  • Sub Title: মালা জপো টিকি ধরো
কবিয়াল রমেশ শীল

আজব কারিগর বন্ধু

  • Sub Title: প্রেম কাচারি তৈয়ার করি লুকায়ে আছে তার ভিতর
রাধারমণ দত্ত

মানা করি রাই রঙ্গিনী আর যমুনায় যাইও না

  • Sub Title: কালো রূপ লাগিয়ে অঙ্গে হেমাঙ্গী রবে না ধু
শাহ আব্দুল করিম

বড় ভাবী গো ভাইসাবরে

  • Sub Title: বুঝাইয়া কইও চাই
মাইজভাণ্ডারী গান

ভালবাসারি ভুবনে মাত্র রাজত্ব

  • Sub Title: কত প্রাণ হরিতেছে নিমিষেতে পলক ঠারি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন