ভবে চিনলে না কেন তারে
যে জন বসি দিবানিশি খেলা করে হৃদ্মাঝারে।।হাসে কাঁদে নাচে গায় হু হু শব্দে বাঁশি বাজায়
আসা-যাওয়া করে সদায় ত্রিবেণির লহরে
যদি সাধনবলে যেতে পার শ্রীকলার বাজারে
দেখবে রে তোর মনের মানুষ ত্রিবেণিতে নড়েচড়ে।।পাঁচ-পাঁচা-পঁচিশের তত্ত্ব চিনে জেনে হও না মত্ত
দমের গাড়ি অবিরত চালাও নামের জোরে
ডাকেতে যার ফাঁক পড়ে না প্রেমিক বলে তারে
মদনের পঞ্চবাণ বেধে রেখো প্রেমডোরে।।শ্রীনগর ফুলবাগানে ফুটছে ফুল অতি সন্ধানে
ভ্রমরা আসে গোপনে দেখবে নয়ন ভরে
উপাসনায় মন হবে লিপ্ত দেখবি যখন তারে
ঘুচবে ভ্রান্তি হবে শান্তি রবে না আর অন্ধকারে।।আলিফ্ দাল্ মিম্ করো পাচান স্বরূপে রূপ হয় বর্তমান
স্বরূপেতে করো ধ্যান বসে ভাবের ঘরে
ধরায় যে জন পড়েছে ধরা তুমি ধরো তারে
নিরাকারকে দেখবে সাকার স্বরূপে রূপ মিশলে পরে।।ম্লানবদনে ফুটবে হাসি হয় যদি সে মনোবাসী
হতে চাই না স্বর্গবাসী চাই যে শুধু তারে
কিঞ্চিৎ নয়নে যদি বন্ধে দয়া করে
স্বদেশে বিদেশে লোকে কউক মন্দ আবদুল করিমরে।।
ভবে চিনলে না কেন তারে
- Sub Title: যে জন বসি দিবানিশি খেলা করে হৃদ্মাঝারে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 4
বাউল গান এর নতুন প্রবন্ধ
বসন্ত আওল রে
- Sub Title: মধুকর গুন গুন অমুয়ামঞ্জরী
বলে না ছিলাম গো পিয়ারি অ তুই পিরিত করিছ না
- Sub Title: পিরিতি বিষম জ্বালা প্ৰাণে তো বাঁচবি না
আমি বিনয় করি বলি রে
- Sub Title: সোনা বন্ধের খবর আনি শীঘ্র দেও আনিয়া
দুই হাতে- কালের মন্দিরা যে সদাই বাজে
- Sub Title: কালের মন্দিরা যে সদাই বাজে ডাইনে বাঁয়ে দুই হাতে
আজি সখী নিদ্রাভাসে গো সখী
- Sub Title: আমি জাগিলাম তরাসে রে শ্যামকালিয়া
দয়াল, তোমার বৈ আর জানি না
- Sub Title: তোবা গাছের(১) সন্ধান পেলেম না
ভাল রে এক ব্যাধ বটে
- Sub Title: হাওয়ায়
বৃন্দাবনের যত সখী হীরার কলসী দেখি
- Sub Title: এখন যায় তারা সরোবরের ঘাটে গো সখী
ঘরে যদি এলে প্রিয়
- Sub Title: নাও একটি খোঁপার ফুল
নৈরাকারে ভাসছে রে এক ফুল
- Sub Title: সে যে ব্রহ্মাবিষ্ণু হর, আদি পুরন্দর
নব নব পল্লবরাজি
- Sub Title: সব বন উপবনে উঠে বিকশিয়া
বাংলা
English 
Comments