সরল তুমি শান্ত তুমি নূরের পুতুলা
সরল জানিয়া নাম রাখি সরলা।।যেদিন তোমারে প্রথম নয়নে হেরি
সেদিন হতে তোমার কথা ভাবনা করি
পাগল-বেশে ঘুরি ফিরি বাজাই বেহালা।।শুইলে তোমারে সদা স্বপনে দেখি
ঘুম ভাঙ্গিলে মনে হয় সকলি ফাঁকি
আমি তোমার ছবি আঁকি বসে নিরালা।।আমার হয়ে তুমি আমার কাছে আসিলে
আদর করে তোমাকে লইয়া কোলে
সুবাসিত বনফুলে পরাব মালা।।আমি তোমারে কী বলিব প্রিয়া
মনে রেখো গো তুমি আপন জানিয়া
করিমের খবর নিও থাকিতে বেলা।।
সরল তুমি শান্ত তুমি নূরের পুতুলা
- Sub Title: সরল জানিয়া নাম রাখি সরলা
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 10
বাউল গান এর নতুন প্রবন্ধ
মাধাই নিতাই কথা রইলরে
- Sub Title: নিতাই সঙ্কীর্তনের শিরোমণি গৌরাঙ্গের প্রাণরে ১
এসে পার করো হে দয়াল চাঁদ আমারে - ক্ষম অপরাধ
- Sub Title: ক্ষম হে অপরাধ আমার এ ভব-কারাগারে
প্রভু গো, তুমি দয়াময়
- Sub Title: তুমি দয়ার পাত্র সৃজিয়া বিচিত্র
আলো আমার, আলো ওগো, আলো ভুবন-ভরা
- Sub Title: আলো নয়ম-ধোওয়া আমার আলো হৃদয়-হরা
ওরে ভাই, মিথ্যা ভেবো না
- Sub Title: হবার নয় যা কোনমতেই হবেই না সে হতে দেব না
আমারে কি রাখবেন গুরু চরণদাসী
- Sub Title: ইতরপনা কার্য আমার ঘটে অহর্নিশি
আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময় - ঘোর সংকট
- Sub Title: পারে লয় যাও আমায়
ওগো, তোরা কে যাবি পারে
- Sub Title: আমি তরী নিয়ে বসে আছি নদীকিনারে
চরণরেখা তব যে পথে দিলে লেখি
- Sub Title: চিহ্ন আজি তারি আপনি ঘুচালে কি
একবার জগন্নাথে দেখ রে যেয়ে
- Sub Title: জাত কেমনে রাখো বাঁচিয়ে
ওরম তাকিও না
- Sub Title: আমার চোখের ভাষা যায় হারিয়ে
নূরের ভেদ বিচার জানা উচিত এবার
- Sub Title: নবীজী আর নিরূপ খোদার নূর কি প্রকার
বাংলা
English 
Comments