ছাড়িলাম হাসনের নাও রে
হাসন রাজার নাও রে ॥ঢলো ঢলো গুড়া
ওরে বৈঠা না ফালাইতে নাওয়ে
শুন্যে করে উড়া ॥ ছাড়িলাম...
হেঁইয়া হোঁ হেঁইয়া হেঁইয়া হোঁ হেঁইয়া
সুখের মায়ায় করছিল পিরীত নদীর কূলে বইয়া
এখন কেন ছাইড়া গেল
সায়রে ভাসাইয়া রে ॥ ছাড়িলাম...
হেঁইয়া হোঁ হেঁইয়া হেঁইয়া হোঁ হেঁইয়া
পিরীত রতন পিরীত যতন
পিরীত হইল জ্বালা
পিরীত করা প্রাণে মরা
মন না জানিয়ারে ॥ ছাড়িলাম...
হেঁইয়া হোঁ হেঁইয়া হেঁইয়া হোঁ হেঁইয়া
নায়ে থাইকা হাসন রাজা
বলে যে ডাকিয়া
পিরীতি না করিও রে ভাই
মন না দেখিয়া রে ॥ ছাড়িলাম.....
ছাড়িলাম হাসনের নাও রে
- Sub Title: হাসন রাজার নাও রে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ আঞ্চলিক সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 115
বাউল গান এর নতুন প্রবন্ধ
ও মন রইলে রে ফিকির
- Sub Title: দম থাকিতে করলে না ইলাল্লাহর জিকির
মইতো আপনা পিতামকা যোগীন
- Sub Title: আপে ভুলে ভাবমেঁ বৈরাগীন বনি হোঁ
শ্যাম বরণ বংশীবদন হেরলে নয়ন ফিরে না
- Sub Title: একদিন দেইখাছি যারে সুরধুনীর কিনারে
কাজলবরণ পাখি গো সই ধরিয়া দে
- Sub Title: ধইরাদে ধইরাদে আমার কাজল বরণ পাখি দেগো ধরিয়া
মন তুই বুঝবি মরণ কালে
- Sub Title: যেই সুতা কাটিলি ভবে সব গেল তোর তালেমালে
আমায় পাগল করল শ্যাম কালিয়া রূপে আমায়
- Sub Title: কুক্ষণে জল ভরতে গেলাম বিজলী চটকে শ্যাম নয়নে হেরলাম
চাচায় চা চায় চাচী চ্যাঁচায়
- Sub Title: চাচী চ্যাঁচায়
বন্ধু রে, আমারে ভুলিয়া
- Sub Title: গেলে পাশরিয়া
প্রেমজ্বালা সহে না প্রাণে
- Sub Title: সহিতে নারি হায় কী করি
পড়ল তরী ঘোর তুফানে
- Sub Title: যাতনা সহিব কেনে, অঙ্গ হল ঝরঝর
দেবর আসিয়া কইন্ দেওগো দিদি জাঠা
- Sub Title: কি অইতে কি হুনিয়া আনিয়া দিলাম পাটা
কি হবে আর কথা বলে (কথা)
- Sub Title: তবে থাক তোলা থাক না বলা কথা
বাংলা
English