“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

প্রেম করিয়া সুখ হইল না পোড়া কপালে
প্রেম করিয়া সুখ হইল না পোড়া কপালে
  • Sub Title: আশায় আশায় সোনার যৌবন গেল বিফলে

প্রেম করিয়া সুখ হইল না পোড়া কপালে
আশায় আশায় সোনার যৌবন গেল বিফলে।।

আপন বলতে এই জগতে আমার কেহ নাই
মনে বড় আশা ছিল দেখে প্রাণ জুড়াই
বন্ধু নির্ধনিয়ার ধন অন্ধের নয়ন, বন্ধু পরশরতন
বন্ধু জীবনের জীবন
পাইল যে জন ধনী সে জন একুল সেকুলে।।

সাধ করে প্রাণ সঁপে দিলাম জেনে আপনা
দারুণ প্রেমে এত জ্বালা আগে জানি না
এখন বিচ্ছেদের আগুন অন্তরে জ্বলেছে সদা হইয়া দ্বিগুণ
বন্ধু হলো নিদারুণ
নিভে না পিরিতের আগুন জল ঢালিলে।।

কার কুঞ্জে ভুলিয়া রইল করে না স্মরণ
জাতি কুল যৌবন দিয়া পাইলাম না তার মন
সখি উপায় বলো না বন্ধু বিনে অভাগিনী প্রাণে বাঁচি না
প্রাণে ধৈর্য মানে না
করিম কয় পাব কি না মরণকালে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

শুন সখি বাজত বাঁশি
শুন সখি বাজত বাঁশি

শুন সখি বাজত বাঁশি

  • Sub Title: গভীর রজনী উজল কুঞ্জপথ
আধো-আধো বোল লাজে-বাধো-বাধো বোল
আধো-আধো বোল লাজে-বাধো-বাধো বোল

আধো-আধো বোল লাজে-বাধো-বাধো বোল

  • Sub Title: কবি ভাবেন-যৌবন আর ফুল সকালে ফুটে সন্ধ্যায় যায় ঝরে ফুলের মালাকে মিলন-রাতের শেষে স্রোতে ফেলে দিতে হয় -এই তার নিয়তি
সবারে করি আহ্বান
সবারে করি আহ্বান

সবারে করি আহ্বান

  • Sub Title: এসো উৎসুকচিত্ত এসো আনন্দিত প্রাণ
কহ কহ প্ৰাণনাথ নিশির সংবাদ
কহ কহ প্ৰাণনাথ নিশির সংবাদ

কহ কহ প্ৰাণনাথ নিশির সংবাদ

  • Sub Title: কার কুঞ্জেতে বসিয়া বন্ধু কার পুরাইলায় সাধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন