মন উদাসী বন্ধের বাঁশি বাজে গো বাজে।। ধু।।
কদম্বকাননে বাঁশি বাজায় বাঁশি রসরাজে।। চি।।
বাঁশির সমান নাই গো মধু বাঁশি উগরয়ে প্ৰেম সিন্ধুমজাইছে কুলবধূ কতই মধু বাঁশির মাঝে।।
বিধুমুখে মধুর হাসি উদাসী করিয়াছে মনে লয়৷ তার সঙ্গে যাইতাম
গৃহকাজে মন না সাজে।। ১।।
কি দিয়ে সৃজিল বিধি এমন অমিয়া নিধি
হরিয়া নিল বলবুদ্ধি প্ৰাণ উচাটন দেহের মাঝে
বাঁশি নয় গো কালভুজঙ্গে অঙ্গে দংশিয়াছে
আমি বাঁশির জ্বালা সইতে নারি কহিতে নারি লাজে।। ২।।
যে অধরে বংশী ধরে মনে লয় পাইতে তারে
যত্ন করি রাখতেম ভইরে রসরাজকে হিয়ার মাঝে
কৃষ্ণচন্দ্র রসের রাজা বৃন্দাবনের মাঝে
বলে রসের কাঙালি রাধারমণ রসরাজকে পাই নে খুঁজে।। ৩।।
মন উদাসী বন্ধের বাঁশি বাজে গো বাজে
- Sub Title: কদম্বকাননে বাঁশি বাজায় বাঁশি রসরাজে চি
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 6
বাউল গান এর নতুন প্রবন্ধ
সতিমির রজনী
- Sub Title: শূন্য নিকুঞ্জ অরণ্য!
আমায় চরণ ছাড়া করো না হে দয়াল হরি
- Sub Title: পাপ করি পামরা বটে দোহায় দিই তোমারি
সখিরে পিরীত বুঝবে কে
- Sub Title: অঁধার হৃদয়ক দুঃখ কাহিনী
দুধে আলতায় রং যেন তার
- Sub Title: সে ভিন-গেরামের মেয়ে
খেলছে মানুষ নীরে ক্ষীরে
- Sub Title: আপন আপন ঘর
আমি কার কাছে জানাব গো
- Sub Title: শ্যাম পিরিতের এত যন্ত্রণা
আমার কোন কূলে আজ ভিড়ল তরী
- Sub Title: এ কোন্ সোনার গাঁয়
বলি ও ননদী আর দু মুঠো
- Sub Title: চাল ফেলে দে হাঁড়িতে
জলের ঘাটে চল গো সখী
- Sub Title: কালার রূপ হেরিব নয়ন ভরি চল গো সখি চল
পাই না তোমার ঠিক-ঠিকানা
- Sub Title: নাম শুনে হলেম পাগল
কী সুখ পাইলে আমারে ভুলিয়া
- Sub Title: বন্ধু বিনোদিয়া
এখন কেন কাঁদছো রাধা বসে নির্জনে
- Sub Title: ও রাধে সেইকালে মান করেছিলি
বাংলা
English 
Comments