আমায় রাখিও চরণ তলে
দয়াল মুর্শিদও, আমায় রাখিও চরণ তলে।
মানবজনম ধন্য হবে তোমারে পাইলে
দয়াল মুর্শিদও।।মুর্শিদও
সয়ালের দয়াল তুমি নির্ধনিয়ার ধন
অকূলিয়ার কূল তুমি অন্ধেরই নয়ন
দিয়া চরণ রাখো জীবন পড়েছি অকূলে।।মুর্শিদও
অনাথের নাথ বলি রাখি কত আশা
দয়া করে চরণ তলে আমারে দিও বাসা
মিটাইও মনের পিপাসা বসে আমার কোলে।।মুর্শিদও
তুমি হও আশিকে খোদা সুরতে ইনসান
নুরেরই পুতুলা তুমি হাবিবে দেওয়ান
দুর্বিন শাহ কয় তোমার সমান দরদি নাই ভূতলে।।
আমায় রাখিও চরণ তলে
- Sub Title: দয়াল মুর্শিদও আমায় রাখিও চরণ তলে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 134
বাউল গান এর নতুন প্রবন্ধ
চার রঙ্গের মসল্লা দিয়া
- Sub Title: দিবানিশি ভাব বসি, ডাক তারে সারাক্ষণ
মোরে কাঙ্গাল জানিয়া পার কর দয়াল
- Sub Title: মোরে ক্যাঙ্গাল জানিয়া পার করো ধু
মন আমার আল্লা বলরে
- Sub Title: দম কলেতে দম ফুঁকি, আল্লা আল্লা বলরে।। রে মন
যে জ্বালা দিয়াছ বন্ধু রে
- Sub Title: বন্ধু সে জ্বালা আর কত সই
আজি সখী নিদ্রাভাসে গো সখী
- Sub Title: আমি জাগিলাম তরাসে রে শ্যামকালিয়া
মন তুমি কি রসে ভুলিয়াছ
- Sub Title: মিছা আশা করিয়াছ ধু
মাওলা তোমার আজব লীলা
- Sub Title: কারে হাসাও কারে কাঁদাও কারে কর বনবাসী
ভাবছ কি মন পির বিনে নবিরে পাওয়া যায়
- Sub Title: পিরের বাক্য কর লক্ষ্য ভেদ বুঝে নেও ইশারায়
সুরধনীর ঘাটে গউর রায়
- Sub Title: গৌরায় নয়ন জলে বিন্দিল আমায়
যদি আসে এমন দিন আমি হয়ে গেছি বিলীন
- Sub Title: আকাশে ছড়িয়ে সুর সুমধুর
গোবিন্দের লাগি ঝুরে দুই নয়ন গো
- Sub Title: শ্রীকৃষ্ণ বলে রাধা হায় হায় করে কান্দে গো
মনের আনন্দে ব্রজধামে চল রে ভাই
- Sub Title: শ্ৰীকৃষ্ণ চৈতন্যনাম পথেরি সম্বল রে
বাংলা
English