অতীত বর্তমানে কি আর মিল আছে?
নিঃস্বার্থ ভালোবাসা নাই ঘুরছে সব স্বার্থের পাছে।।ভালোর যে আদর ছিল সেদিন কি আর আছে বলো
দুগ্ধ নয় মদ খাইয়া আনন্দে মানুষ নাচে
দেখি এই নতুন জামানায় দেশ পাগল সিগারেট গাঁজায়
বলে নারিকেলের হুক্কায় আমার দিন চলে গেছে।।পুরুষ পাগল এই দুনিয়ায় কামিনী-কাঞ্চনের নেশায়
মেয়েরা স্বাধীনতা চায় যুগে সুযোগ দিয়াছে
এখন পত্র পত্রিকায় উলঙ্গ ছবি দেখা যায়
মন দিয়ে পড়ে ছেলেরায় পথ ভুলে কই যাইতেছে।।ব্যবসায়ী যত জনা সত্য কথা বলতে চায় না
খাঁটি জিনিস পাওয়া যায় না ভেজাল মিশাইয়া বেচে
মজুতদারে মুচকি হাসে দেশ পেয়েছে সুদে-ঘুষে
উচিত কইলে পাবে দোষে বলব দুঃখ কার কাছে।।মিথ্যা কথায় বাজায় ডঙ্কা রাক্ষস হয় গিয়ে লঙ্কা
রাজনীতি নেতার সংখ্যা অনেক গুণ বেড়ে গেছে
মনে মনে চিন্তা করি রাজনীতি নয় দোকানদারী
স্বার্থ নিয়া মারামারি- ধর্মাধর্ম সব গেছে।।বাউল করিমের বাণী শুনেন যত জ্ঞানী গুনী
মনে মনে আমি গণি সরিষারে ভূতে পাইছে
কখন কী হয় না জানি ভাবি তাহা দিনরজনী
চৌদিকে অস্ত্রের ঝনঝনি শুনিয়া ভয় হইতেছে।।
অতীত বর্তমানে কি আর মিল আছে
- Sub Title: নিঃস্বার্থ ভালোবাসা নাই ঘুরছে সব স্বার্থের পাছে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 7
বাউল গান এর নতুন প্রবন্ধ
মনের দুঃখে পরান যায় ফাটিয়া
- Sub Title: প্ৰাণবন্ধু আইল না গো কী দোষ পাইয়া
গুরু শ্ৰী কৃষ্ণ চৈতন্য দয়াময়
- Sub Title: সঙ্কীর্তনের শিরোমণি পতিত পাবন সবে কয়
পাষাণ মন রে জীবনে হরির নাম ভুল না
- Sub Title: হরির নাম নিলে রে মন যাবে রে ভবের যন্ত্ৰণা
দিবারেতে থেকো সবে বে-হুঁসিয়ারি
- Sub Title: রসুল বলে, এ দুনিয়া যেন ঝকমারি
প্রাণ বাঁচে না, কী যন্ত্রণা
- Sub Title: কারে বা জানাই
মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে
- Sub Title: তাতা থৈথৈ তাতা থৈথৈ তাতা থৈথৈ
আল্লাহর নাম নবির নাম লইয়া রে
- Sub Title: নাও বাইয়া যাও রে
পাগলের প্রেমবাজারে গেলে
- Sub Title: কেউ আর ফিরে না
জন্ম নিলা নুরের নবি
- Sub Title: আল্লার হাবিব নুরের ছবি
ভবে জন্মিয়া কেন মইলাম না
- Sub Title: লাভ করিতে আইলাম ভাবে- দিনে দিনে তহবিল টুটে
যদি জোটে রোজ এমনি বিনি পয়সায় ভোজ
- Sub Title: এমনি বিনি পয়সায় ভোজ
ফাগুনের পূর্ণিমা এল কার লিপি হাতে
- Sub Title: বাণী তার বুঝি না রে ভরে মন বেদনাতে
বাংলা
English 
Comments