“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: চৌদিকে বিষাদ কি দুঃখ সংবাদ জগতে রটিল হায় রে

আজি কি হইল, কি দশা ঘটিল পরাণ ফাটিয়া যায় রে।
চৌদিকে বিষাদ কি দুঃখ সংবাদ জগতে রটিল হায় রে।

অস্তমিত আজি ভবের ভাগ্যরবি
চৌদিগেতে শুধু বিষাদের ছবি,
দিবসে সংসার ঘোর অন্ধকার তমসী রজনী প্রায় রে।

মানবী দানবী হুর পরী যত,
জীব জন্তু কিবা সমগ্র জগত,
বিষণ্ণ বদনে শোকাকুল প্রাণে বিলাপ রাগিণী গায় রে।

রাজ্যপাট ছেড়ে রাজা গেল চলি,
স্বর্ণ সিংহাসন রয়েছে খালি,
সোনার সংসার হল ছারখার কেবা কার পানে চায় রে।

আর কিরে মালী গাঁথিবেরে মালা,
রসরাজ নাই দিবে কার গলা,
আর কিরে প্রাণ মাতিয়া উঠিবে কোকিলের পঞ্চমায় রে।

আপদে বিপদে কার কাছে যাব,
কার নূরী পদ দেখে শান্তি পাব,
বাবাধন বলে আর কারে বলব বেদনা সহেনা হায় রে।

সন্তপ্ত পরাণে করিমে গাহিল,
পশু পাখির চোখে অশ্রু নিম্বরিল,
সাধ না মিটিতে বিষাদ ঘটিল জীবন বিফল প্রায় রে।

লেখকঃ বজলুল করিম মন্দাকিনী

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

অতীত বর্তমানে কি আর মিল আছে
অতীত বর্তমানে কি আর মিল আছে

অতীত বর্তমানে কি আর মিল আছে

  • Sub Title: নিঃস্বার্থ ভালোবাসা নাই ঘুরছে সব স্বার্থের পাছে
রাধারমণ দত্ত

আমি কেন গেলাম জলে গো সখী

  • Sub Title: ভরা কলসী লইয়া শ্যামকে হারাইয়া আমি যাইতে নারি গৃহে
মাইজভাণ্ডারী গান

বজতী হ্যায় হার ছাজ মেঁ

  • Sub Title: হার তানু আওর তারূঁ মেঁ, লা-এলাহা ইল্লাল্লা
রাধারমণ দত্ত

আমার জ্বালা পুড়া কত প্ৰাণে সয় প্ৰাণ বন্ধুরে

  • Sub Title: তোর লাগি জীবন কইলাম ক্ষয় ধু
দুর্বিন শাহ

তুমি বন্ধু ভবসিন্ধু নামটি দয়াময়

  • Sub Title: দয়া করো দাসীর প্রতি হইয়া সদয় রে
মাইজভাণ্ডারী গান

ওরে আমার মরণ কালে

  • Sub Title: প্রাণ দিব না তুমি বিনে, ওরে আমার মরণ কালে
রাধারমণ দত্ত

দেখ দেখ গো সখী দেখ নয়ন ভরি

  • Sub Title: বিপুলায় শ্যামকে দেখে খৈ বরিষণ করি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন