“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

করিম রহিম সাঁই আপে পরয়ার
করিম রহিম সাঁই আপে পরয়ার

করিম রহিম সাঁই আপে পরয়ার

করিম রহিম সাঁই আপে পরয়ার।
দয়াবান নাই কেহ তোমার উপর।।

দুনিয়া জাহানে নাই তোমা পরাপর।
তারিপ করিতে নারি আমি খাকছার।।

মাশুক হয়েছো তুমি শুনি আসকের।
আসক হল না মনে কেনে অধীনের।।

ফাসেকী আসকে ভোলে বান্দা দুরাচার।
ছাদেকী আসক করে ভক্তি আছে যার।।

বেহদ্দ তারিপ হদ নাহি হয় যার।
তোমার তারিপ করি সাধ্য কি আমার।।

জাহান উপরে আল্লা তুমি আকবার।
বলিয়া তারিপ করে এই দুরাচার।।

আল্লাহু আকবার আল্লাহু আকবার।
লায়েলাহা ইল্লালাহু আল্লাহু আকবার।।

আকবার আল্লা হামদো তারিপ তাঁর।
তারিপের হদ নাই জগত মাঝার।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ও মন পাগেলা রে
ও মন পাগেলা রে

ও মন পাগেলা রে

  • Sub Title: তুমি এ ভবে আসিয়া
স্টিমারে কী আজব কল
স্টিমারে কী আজব কল

স্টিমারে কী আজব কল

  • Sub Title: উপরতলায় ইঞ্জিন আর নিচতলাতে ছাড়ে জল
কে যাবে শ্যাম দর্শনেতে অ সজনী
কে যাবে শ্যাম দর্শনেতে অ সজনী

কে যাবে শ্যাম দর্শনেতে অ সজনী

  • Sub Title: মোহনমধুর স্বরে হইয়াছি গো উন্মাদিনী চি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন