শুন শুন ওরে বাঁশি অবলার কুলবিশি
শুন বাঁশি মিনতি আমার।।
তোমার মধুর ধ্বনি মন প্ৰাণ উন্মাদিনীবাঁশি না বাজিও আর৷
ঘরে গুরুজন বৈরী তুমি ডাক নাম ধরি
লাজ ভয় নাহিক তোমার।।
এই তো ব্ৰজনগরে কেবা না পিরিতি করে
কেবা কাকে ডাকে নাম ধরি কার
প্রথম রন্ধ্রের গানে মধুর পরশিল কানে
গৃহকর্ম মনে নাহি আর।।
দ্বিতীয় রন্ধ্রের গানে তনুমন সদা টানে
কেবা পারে ধৈর্য ধরিবার।।
তৃতীয় রন্ধ্রের গানে ঋষি মুনি ভঙ্গ ধ্যানে
কুল নাহি গৃহে থাকা ভার।।
পঞ্চম রন্ধ্রের গানে উন্মাদিনী কৈরে
ঘটাইলে কলঙ্ক রাধার।।
ষষ্ঠ রন্ধের গানে যমুনা বহে উজানে
গৃহে থাকে শক্তি আছে কার।।
সপ্তম রন্ধ্রের গানে গলিত করে পাষাণে
শ্ৰী রাধারমণে কয় জীবন হইল সংশয়
বাঁশি তুমি না বাজিও আর।।
শুন শুন ওরে বাঁশি অবলার কুলবিশি
- Sub Title: শুন বাঁশি মিনতি আমার
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 9
বাউল গান এর নতুন প্রবন্ধ
মানুষ হলে মানুষ মিলে নইলে মানুষ মিলে না
- Sub Title: মানুষের ভিতরে মানুষ সহজে ধরা দেয় না
মন ঐ গুরু পদে ধরে তারে চিন
- Sub Title: তোর রঙ্গে রসে যাবে না দিন
নামাজ আদায় কই হইলো আমার
- Sub Title: নিজের মনকে করলাম সোজা বিবির মনে গোল রইলো
হায় রে বন্ধু
- Sub Title: উচিত বিচার নাহি তোমার মনে
বুক চিরে দুখ কারে বা দেখাব
- Sub Title: কোথায় যাব
হীরা লাল মতির দোকানে গেলে না
- Sub Title: সদাই কিনলি রে পিতল দানা
গলার হার খুলিয়া নেও গো ও ললিতে
- Sub Title: এগো হার পরিয়া কি ফল আছে বন্ধু নাই মোর কুঞ্জেতে
জাগো অনশন-বন্দী ওঠ রে যত
- Sub Title: জাগো অনশন-বন্দী ওঠ রে যত
গৌরনিতাই আইস এই আসরে
- Sub Title: শ্ৰীবাসাদি ভক্তবৃন্দ গদাধর সঙ্গে কৈরে
কত দিনে ওরে শ্যাম আর কত দিনে
- Sub Title: কত দিনে হইব দেখা বংশী বাঁকা ঐ বনে ধু
প্ৰেম করিয়া প্ৰাণে আমায়
- Sub Title: কোন কথা আছেনি তোমার মনে ধু
বাংলা
English 
Comments