তোমার বাঁশির সুরে উদাসীন বানাইলায় মোরে রে;
এগো, বাঁশির সুরে করিয়াছে পাগল রে-
আরে ও প্ৰাণনাথ তোমার বদলে দিয়া যাও বাঁশি।।আর তোমার বাঁশির সুরে উদাসী করিলা মোরে রে;
এগো, বন্ধের জ্বালায় আইলাম পাগলিনী রে-
আরে ও প্ৰাণনাথ, তোমার বদল দিয়া যাও বাঁশি।।
আর শ্ৰীকৃষ্ণ মথুরায় যাইতে বিদায় মাঙ্গইন রাইয়ার কাছে রে;
এগো নারী অইয়া কেমনে দেই বিদায় রে-
আরে ও প্ৰাণনাথ, তোমার বদলে দিয়া যাও বাঁশি।।
আর তোমার বাঁশির সুরে ভাটিয়াল নদী উজান ধরে রে;
ও আমি যৌবত নারী, কেমন রই পাসরি রে-
আরে ও প্ৰাণনাথ, তোমার বদলে দিয়া যাও বাঁশি৷
আর আমি তো অভাগীর নারী, বন্ধের জ্বালায় কলঙ্কিনী রে;
এগো, বন্ধের জ্বালায় অইলাম অভাগিনী ও-
আরে ও প্ৰাণনাথ, তোমার বদলে দিয়া যাও বাঁশি।।
কিবা মোরে বাঁশি দেও রে; এগো বাঁশির সুরে কইল যে পাগল রে-
আরে ও প্ৰাণনাথ, তোমার বদলে দিয়া যাও বাঁশি।।
কিবা মোরে সঙ্গে নেও কিবা মোরে বাঁশি দেও রে;
ওরে, তোমার সঙ্গে বানাই নিবায় দাসী রে-
আরে ও প্ৰাণনাথ, তোমার বদলে দিয়া যাও বাঁশি।।
আরে ভাইবে রাধারমণ বলে, বাঁশি না অয় লইছে মনে রে;
এগো বাঁশির সুর দি কত পাগল বানাও রে-
আরে ও প্ৰাণনাথ, তোমার বদল দিয়া যাও বাঁশি।।
তোমার বাঁশির সুরে উদাসীন বানাইলায় মোরে রে
- Sub Title: এগো বাঁশির সুরে করিয়াছে পাগল রে-
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 6
বাউল গান এর নতুন প্রবন্ধ
প্ৰাণ পাখীরে- আমারে ছাড়িয়া যাইও না
- Sub Title: তুমি মাটির পিঞ্জিরায় এতদিন থাকিলায়
বাদরবরখন, নীরদগরজন, বিজুলীচমকন ঘোর
- Sub Title: উপেখই কৈছে আও তু কুঞ্জে নিতিনিতি মাধব মোর
যৌবন গাছে ফুল ধরেছে
- Sub Title: ফুলে মধু ভরা
সে কথা কি কবার কথা জানিতে হয় ভাবাবেগে
- Sub Title: জানিতে হয় ভাবাবেগে
আয় কে যাবে মারফতের বাজারও
- Sub Title: ও কথা ধরো
দিল্লি লাহোর
- Sub Title: কে কথা কয় রে দেখা দেয় না
নদী এই মিনতি তোমার কাছে
- Sub Title: ভাসিয়া নিয়ে যাও আমারে যে দেশে মোর বন্ধু আছে
মন তুমি সেই ভাবনা কর
- Sub Title: ভাঙ্গব না তোর ঘুমের ঘোর
আমি তোমায় ডাকি গুরু হে গুরু
- Sub Title: ডাক দিলে ডাক শুনো না
ও মন কারো সাধনা মায়ায় ভুলো না
- Sub Title: নইলে আর সাধন হবে না
তোরা দেখবে যদি আয় গৌরচান্দে
- Sub Title: শ্রীবাস আছে মুকুন্দ হরিদাস আর রামানন্দ
বাংলা
English 
Comments