চৈত্র মাসে বৃষ্টির জলে নিল বোরো ধান
ভেবে মরি হায় কী করি বাঁচে কি না প্রাণ।।হাওর এলাকায় থাকি আমরা কৃষাণ
হাড়ভাঙা পরিশ্রম করি ফলাই বোরো ধান
এসে বন্যার জল অকালে ডুবাইয়া নিল
হাওরের ফসল মানুষ হয়েছে পাগল
গরিবের নাই সহায় সম্বল বড়ই নিদান।।দারুণ সমস্যা এসে দাঁড়ালো হঠাৎ
ঘাস বিনে মরিবে গরু মানুষের নাই ভাত
বাড়ির ঘাটেতে পানি গরিবের ভাঙা ঘর
চালে নাই ছানি ভাবে দিন রজনী
কার দুঃখ কেবা শুনি সবাই পেরেশান।।স্ত্রী বলে, ওগো আমি বলো কোথায় যাই
লবণ মরিচ পিঁয়াজ রসুন কেরোসিন তৈল নাই
জানো তো খবর একেবারে ছিঁড়ে গেছে মোর
পরনের কাপড় এবার সমস্যা বিস্তর
স্বামী বলে, নৌকা নাই মোর বড়ই নিদান।।এই দেশেতে ফসল রক্ষা বড়ই বিভ্রাট
দেশের যত নদী নালা হয়েছে ভরাট
বৃষ্টি হইলে কূল ডুবাইয়া নদীর পানি
হাওরে চলে- ফসল নিল সমূলে
নদী খনন না হইলে নাই সমাধান।।যে পানিতে সোনার ফসল ডুবাইয়া নিল
স্বচক্ষে দেখেছো পানি কোন পথে আইলো
ফিরে আসবে বারেবার যমে চিনেছে বাড়ি
হও হুঁশিয়ার নইলে উপায় নাই যে আর
ভবিষ্যৎ নিরাপত্তার খোঁজে নেও সন্ধান।।আর কোনো ভরসা নাই করি এক ফসল
বারে বারে নষ্ট করে এসে বন্যার জল
দুর্বলতা ছাড়ো বাঁচার জন্য কাজ করে যাও
নিজে যাহা পারো কোদাল শক্ত করে ধর
করিম বলে চেষ্টা করো হইবে কল্যাণ।।
চৈত্র মাসে বৃষ্টির জলে নিল বোরো ধান
- Sub Title: ভেবে মরি হায় কী করি বাঁচে কি না প্রাণ
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 185
বাউল গান এর নতুন প্রবন্ধ
তারে দেখবি যদি নয়ন ভ’রে
- Sub Title: শুনবি রে (যদি) তার মধুর বুলি, বাইরের কানে আঙুল দে না
কি করে অন্তরে আমার প্রাণ বিশাখে
- Sub Title: চিত্রপটে রহিল আখি মরি মন দুঃখে চি
আগে না জাইনে গো ললিতে
- Sub Title: কুল দিলাম কুল-নাশার হাতে
পূজা করো যজ্ঞ করো
- Sub Title: মালা জপো টিকি ধরো
চরণে জানাই রে বন্ধু চরণে জানাই
- Sub Title: কি দিয়া নিবাই ধু
পল্লীগ্রামের কবি আমি পল্লীর গান গাই
- Sub Title: স্বাধীন দেশে শোষণমুক্ত সমাজ গড়তে চাই
ওগো শ্যামরূপ নয়নে হেরিয়া
- Sub Title: রূপে মন ভুলিয়া রইল গো আমার জলে রূপ দেখিয়া
মুর্শিদ আইও রে হৃদের মাজারে
- Sub Title: হৃদ আসনে বসাইয়া চাহিতাম তোমারে
ওগো সই তোমার বাড়ি আমার বাড়ি
- Sub Title: মধ্যে আড়িপড়ি
বাংলা
English