“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: শিষ্যরূপে মন্ত্র নিলাম , গুরু রূপে দেখলাম কই

আত্মা না চিনিলে আত্মার উদ্ধার কই
শিষ্যরূপে মন্ত্র নিলাম , গুরু রূপে দেখলাম কই

গুরু যেই ধনের ভিখারী সেই ধন আছে শিষ্যের বাড়ী
ইচ্ছা মত দিতে নারি , আমি ঠেকলাম তারে লই
আয় পাষণ্ড কুম্ভ হইয়ে দৃষ্টি কর তোর ডিম্ব দিয়ে
শিষ্য রূপে মন্ত্র নিয়ে , ডাকবে তারে বাচ্চা কই ॥

আমি মানুষ গুরু মানুষ ত্রিজগতে আছে মানুষ
অমর্তে যে আছে মানুষ , সে’ত সহজ মানুষ নয়
তার সনে নাই যার সম্বন্ধ নিশ্চয়ই তার কপাল মন্দ
যাবে না তার কাম গন্ধ , জন্ম অন্ধ তারে কই ॥

যে দিকে ফিরাবে আঁখি আমির বিনে নাই আর বাকী
মুখের কথা সবই ফাঁকি , দেখলিনা বৈরাগী হই ।
সাচ্চা কর তোর হৃদের আয়না দেখতে পাবি সাধের ময়না
এক ব্রহ্ম দেখতে পাবি , হীন রহিমুল্লাহ কই ॥

লেখকঃ সূফী রহিমুল্লাহ শাহ

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

অবনীতে উদয় নদীয়াতে গউর নিতাই

  • Sub Title: পাপী নিস্তারিতে অবতীর্ণ দুটি ভাই চি
দুর্বিন শাহ

নবি আমার আশকেরই তরি, আহা মরি

  • Sub Title: আউয়ালে ছিলেন আরশে
রাধারমণ দত্ত

কোন্ বনে বাজে বাঁশি টের না পাই

  • Sub Title: রাধা বলে বাজে বাঁশি কি করি উপায়
রাধারমণ দত্ত

কি হেরিলাম রূপলাবণ্য শ্যামরূপ মনোহরা

  • Sub Title: চাইলে নয়ন ফিরে না শ্যামের বাঁকা নয়ন তারা
দুর্বিন শাহ

হাবিব উল্লা যাহার নামটি

  • Sub Title: কোরানে প্রচার
দুর্বিন শাহ

যে দুঃখ দিয়াছ রাই

  • Sub Title: আমার বলতে প্রাণ যায়
রাধারমণ দত্ত

ওরে আর কি গো মনে মনে

  • Sub Title: আর কত দিন কালার পিরিত রাখি গোপনে
শাহ আব্দুল করিম

কেবা শত্রু কেবা মিত্র

  • Sub Title: বুঝে উঠা দায়
যদি কখনো রোদ হাসে তোমার আকাশে (স্বপ্নকথা)

যদি কখনো রোদ হাসে তোমার আকাশে (স্বপ্নকথা)

  • Sub Title: যদি কখনো বৃষ্টি ভেজায় তোমার চুল…

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন