সজনী ও সজনী আইল না শ্যাম গুণমণি।। ধু।।
বুঝি পেয়ে তারে রেখেছে কোন্ রমণী।। চি।।
আসবে বলে রসরাজ নিকুঞ্জ করেছি সাজবড়লাজ পাইলাম গো রমণী।। ১।।
শয্যায় হইল নিশিভোর ভ্ৰমরায় করে আকুল
কৰ্ণে শুনি কুকিলার কুহুধ্বনি।। ২।।
শুন তোরা সখী গণ জ্বালাও গো হুতাশন
অনলে ত্যেজিব পরাণি।। ৩।।
ভাইবে রাধারমণ বলে শ্যাম বিচ্ছেদে রাই মরিলে
লোকে বলব পুরুষ পাগল রমণী।। ৪।।
সজনী ও সজনী আইল না শ্যাম গুণমণি
- Sub Title: বুঝি পেয়ে তারে রেখেছে কোন্ রমণী চি
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 9
বাউল গান এর নতুন প্রবন্ধ
এবার ভাসিয়ে দিতে হবে আমার এই তরী
- Sub Title: তীরে ব’সে যায় যে বেলা মরি গো মরি
তুমি আমায় করবে মস্ত লোক
- Sub Title: দেবে লিখে রাজার টিকে
আমি কেন গেলাম জলের ঘাটে জল আনতে গো
- Sub Title: কি আচানক রূপের ছটক গো ও যেমন … সৌদামিনী
আমি বিনয় করি বলি রে
- Sub Title: সোনা বন্ধের খবর আনি শীঘ্র দেও আনিয়া
ওহে সর্বশক্তি, দাও আমারে মুক্তি
- Sub Title: নাই ভাবভক্তি আমি গুনাগার
খুঁজে ধন পাই কি মতে
- Sub Title: পরের হাতে ঘরের কলকাটি।১
কোথায় হে দয়াল কান্ডারী
- Sub Title: ভবতরঙ্গে এসে কিনারায় লাগাও তরী
মধু -গন্ধে ভরা মৃদু -স্নিগ্ধছায়া নীপ -কুঞ্জতলে
- Sub Title: শ্যাম -কান্তিময়ী কোন্ স্বপ্নমায়া ফিরে বৃষ্টিজলে
কী পাই নি তারি হিসাব মিলাতে মন মোর নহে রাজি
- Sub Title: আজ হৃদয়ের ছায়াতে আলোতে বাঁশরি উঠেছে বাজি
আরে কে যাবি বড়শি বাইতে নূতন পুকুরে
- Sub Title: পুষ্করিণী সাড়ে তিন রতি
কি ফুল ফুটেছে প্রেমের ঘাটে
- Sub Title: অপার মহিমা তাঁর ফুলের বটে
সন্ধ্যাকালে বাজাও বাঁশি
- Sub Title: কালিয়ার সোনা গৃহকর্ম রাখি বাঁশি শুনতে পারি না ধু
বাংলা
English 
Comments