“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

রাধারমণ দত্ত
  • Sub Title: বাজে বাঁশি সুমধুর স্বরে ধু

তোরা শুন গো শ্রবণে ধীর সমীরে বনে গো
বাজে বাঁশি সুমধুর স্বরে।। ধু।।
সকল সঙ্গিনী মিলি বনফুল তুলি গো

সাজাও তো নিকুঞ্জ কুটিরে।।
শরৎ পূর্ণিমা নিশি অতি সুশীতল গো
মনোলোভা হেরি শশধরে।।
প্ৰফুল্লিত মল্লিকাদি সৌরভ ছড়াইল গো
গন্ধে আমোদিত করে।।
রসে অভিলাষ হরি নিশিতে গহনে গো
ঘন ঘন মোহন বংশীস্বরে।।
সুচিত্র পালঙ্কোপরি বিচিত্র কুসুমে গো
কর শয্যা শ্যাম মনোহরে।।
কুসুমে রচিয়া শয্যা পুষ্পের বালিশ গো
শতদল দিয়া চারিধারে
মাঝে মাঝে কনকচাঁপা চামেলি গো
কহে রাধারমণ কাতরে।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

দুর্বিন শাহ

সখি হায় গো, এমন দরদি নাই সংসারে

  • Sub Title: দুঃখের কথা বলবে যাইয়া প্রাণবন্ধুয়ার ধারে গো
রাধারমণ দত্ত

প্ৰাণবন্ধু কালিয়া আইল না শ্যাম কি দোষ পাইয়া

  • Sub Title: ও বড় লজ্জা পাইলাম কুঞ্জেতে আসিয়া ধু
রাধারমণ দত্ত

বিদেশী বন্ধু আমারে রাখিও তোমার মনে

  • Sub Title: তোমায় ছাড়া রহিব কেমনে চি
মাইজভাণ্ডারী গান

আমি কী নাম ধরে ডাকলে বলো

  • Sub Title: দয়াল রে ফিরিয়া তোর জওয়াব পাই
মাইজভাণ্ডারী গান

তোমহারী প্রেমেতে মজিয়ে বন্ধু

  • Sub Title: কলঙ্ক হার পরিয়ে গলে জগমেঁ কলঙ্কিনী হোঁ
রাধারমণ দত্ত

মুখে হরেকৃষ্ণ হরি বল মনপাখি

  • Sub Title: গনার দিন ফুরাইয়া আইল ও ময়না
হাসন রাজা

ওবা, মুসলমান মিঞা, বল দেখি চাই

  • Sub Title: নমাজ পড়মু কেমনে দিয়া
কবিয়াল রমেশ শীল

নিশি যোগে আমার বাড়ি যাইও

  • Sub Title: ওরে পরাণের বন্ধুরে
রাধারমণ দত্ত

দয়াল গৌর হে পাব তোমায় আর কত দিন বাকী

  • Sub Title: একদিন তো দিলায় না দেখা জীবনভরা ডাকাডাকি ধু
কবিয়াল রমেশ শীল

বন্ধু দেখা দিয়ে মন নিয়ে

  • Sub Title: তোমার অদর্শনে মন প্রাণ যায় যায়
রাধারমণ দত্ত

অজ্ঞান মন রে তুমি রহিয়াছ ভুলিয়া

  • Sub Title: লাভ করিতে আইলায় ভবে মহাজনের ধন লইয়া
আর কি ভাবিস্ মাঝি বসে

আর কি ভাবিস্ মাঝি বসে

  • Sub Title: এই বাতাসে পাল তুলে দিয়ে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন