“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

পিরিতি করিলো কলঙ্কিনী গো সজনী সই
পিরিতি করিলো কলঙ্কিনী গো সজনী সই
  • Sub Title: পিরিতে করিলে কলঙ্কিনী আনি ঘরের বধূ বাইরে আইলাম

পিরিতি করিলো কলঙ্কিনী গো সজনী সই
পিরিতে করিলে কলঙ্কিনী আনি ঘরের বধূ বাইরে আইলাম
সারমর্ম না জানি।। ধু।।

ঘরের বধূ বারে আনলো দিয়া প্রলোভনী
পিরিতে এমন কলঙ্ক আগে তো না জানি।।
ঘরের বাইর করিয়া মোরে ঠগায় গুণোমণি
ঘর ছাড়াইয়া বারে আনি কইলো বিবাগিনী
কুল ছাড়িলাম আখিঠারে প্ৰেম বিলাইবো জানি
প্ৰেম দিল না প্ৰেম ছাড়াইলো কইলো কলঙ্কিনী৷
এমন করিবো মোরে আগে তো না জানি
মান ছাড়াইয়া পলাই গেলো করিয়া অপমানী৷
এখন আমি কোথায় যাই নিলয়ে না জানি
আগে না জানিলাম অতো করবো বিনোবানী৷
আগে যদি জনিতাম ঘটাইবো লারজানি
আমি তো না বাইরে আইতাম দেখিয়া ঠাওরানী৷
ভাবিয়া রাধারমণ বলে অইলাম কলঙ্কিনী
ঘরে বারে ঠাই নাই গঞ্জে ননদিনী।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

কই হল মোর মাছ ধরা
কই হল মোর মাছ ধরা

কই হল মোর মাছ ধরা

  • Sub Title: চিরদিন ধাপ ঠেলিয়ে হলাম আমি বলসারা
সহজ সাধন রে মন গুরু ভজনা রইল না
সহজ সাধন রে মন গুরু ভজনা রইল না

সহজ সাধন রে মন গুরু ভজনা রইল না

  • Sub Title: গুরু কৃষ্ণ রূপে রে মন শাস্ত্ৰে ঠিকানা
সখা, সাধিতে সাধাতে কত সুখ
সখা, সাধিতে সাধাতে কত সুখ

সখা, সাধিতে সাধাতে কত সুখ

  • Sub Title: তাহা বুঝিলে না তুমি- মনে রয়ে গেল দুখ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন