হইল বর্ষাগত শরৎ আগত
অশ্বিন যামিনী
অতি মনোরঙ্গে নারীপুত্র সঙ্গেমহানন্দ ধরণী।।
এল দেবীপক্ষ অতিশয় মুখ্য
বিচিত্র বাখানি
যার ভক্তি যেমন করেরে চয়ন
পূজিতে জননী।।
তারা মনোমত দান যজ্ঞব্রত
করছে যত ধনী
কায়মনোবাক্যে অতি মন সুখে
দ্রব্যের আমদানি।।
এল সপ্তমী তিথি উমা ভগবতী
উদয় অবনী
হেরি মার শোভা অতি মনোলোভা
হরের ঘরণী।।
বিষ ওড়াইতে এই অবনীতে
মৃগেন্দ্ৰবাহিনী
দেখিতে যেমন তপ্ত কাঞ্চন
চটকে দামিনী।।
তাতে দুশভূজা অতিশয় তেজা
হেরি অশ্রুপানি
সঙ্গে দুটি কন্যা জগৎ ধন্যা
বৈকুণ্ঠ বাসিনী৷
দুইজন শিশু একটির পশু
মূষিক অনুমানি
দেখিতে যেমন রূপের কিরণ
জনক জননী।।
শঙ্খঘণ্টাধ্বনি
খোল করতাল অমৃত মিশাল
রাধারমণবাণী৷
হইল বর্ষাগত শরৎ আগত
- Sub Title: অশ্বিন যামিনী
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 18
বাউল গান এর নতুন প্রবন্ধ
পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে
- Sub Title: ও মন, দেখ দেখ মনুরায় হয়েছে উদয়
ভোর থেকে আজ বাদল ছুটেছে- আয় গো আয়
- Sub Title: কাঁচা রোদখানি পড়েছে বনের ভিজে পাতায়
গুরু সুভাব দাও আমার মনে
- Sub Title: গুরু সুভাব দাও আমার মনে
ধরে আজাজিল সেজদা বাকি রেখে কোনখানে
- Sub Title: কর রে মন সেজদা, সেই জায়গা চিনে
ভবে আশেক যার লজ্জা কী তাঁর
- Sub Title: সে খোঁজে দীনবন্ধুরে, সে খোঁজে প্রাণবন্ধুরে
গহিন গাঙ্গের উজান পারে বেন্ধেছ কে ঘর
- Sub Title: ও মন মাঝি রে-
খোদা রয় আদমে মিশে
- Sub Title: কার জন্য মন হলি হত
শুধু ভক্তি করলে কি হবে রে
- Sub Title: সোনার পিঞ্জিরার গো মাঝে কাকের বাচ্চা পালন করে
হও যদি কেউ প্রেমের খরিদ্দার
- Sub Title: থাকো হুশিয়ার
মানুষ ধরোরে নিহারে
- Sub Title: উহার মন নয়নে
হরিনাম কৈরছি সার
- Sub Title: হরি নামের মালা গাইথে পর গলে রত্নহার
বাংলা
English 
Comments