তুই যদি হইতে গলের মালা
চিকন কালা।।আদরে গলে পরাইয়া
স্বহস্তে আয়না ধরিয়া
সাধ মিটাইয়া দেখিতাম নিরালা।।তুই হলে প্রেমেরই সাগর
আমি যাইয়া জলের উপর
ভাসিয়া রহিতাম হইয়া শেওলা।।প্রেমবাতাসে ঢেউ লাগিয়া
পোড়া প্রাণ যাইত জুড়াইয়া
দূর হইত প্রেমাগুনের জ্বালা।।তুই হলে শিরেরই কেশ
চিরনে ধরিতাম বেশ
স্নান করে বান্ধিতাম দুপুরবেলা।।বসিয়া তোমার সঙ্গে
থাকিতাম প্রেমতরঙ্গে
মনের সাথে খেলতাম প্রেমখেলা।।তোমারে জানিয়া পানি
আমি হইয়া চাতকিনী
পন্থে চাইয়া হইয়াছি আন্ধেলা।।আমায় লোকে মন্দ কয়
তোর প্রেমের কলঙ্ক রয়
দুর্বিন শাহ তোর প্রেমে পাগলা।।
তুই যদি হইতে গলের মালা
- Sub Title: চিকন কালা
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 19
বাউল গান এর নতুন প্রবন্ধ
তোমাদের দান তোমাদের বাণী
- Sub Title: পূর্ণ করিল অন্তর
ও বন্ধু কঠিন-হৃদয় কালিয়া
- Sub Title: প্ৰেম কইলাম তার মর্ম না জানিয়া
কত দুঃখ সইব পরাণে পাকিস্তানে
- Sub Title: আর কত দুঃখ সইব পরানে
চরণরেখা তব যে পথে দিলে লেখি
- Sub Title: চিহ্ন আজি তারি আপনি ঘুচালে কি
পাখি, তোর সুর ভুলিস নে
- Sub Title: আমার প্রভাত হবে বৃথা জানিস কি তা
মুর্শিদ ধনী গুণমণি গোপনে র’ল
- Sub Title: এ সংসারে তাঁরে চিনা না গেলো
অনন্তসাগরমাঝে দাও তরী ভাসাইয়া
- Sub Title: গেছে সুখ গেছে দুখ গেছে আশা ফুরাইয়া
আরক্ত কিংশুক কাঁপে মালতীর বক্ষ ভরি
- Sub Title: চন্দ্রের অমৃত-স্পর্শে উঠিতেছে শিহরি শিহরি
চোখ যে ওদের ছুটে চলে গো
- Sub Title: ধনের বাটে মানের বাটে রূপের হাটে দলে দলে গো
আমায় ডুবাইলিরে আমায় ভাসাইলিরে
- Sub Title: অকুল দরীয়ায় বুঝি কুল নাইরে
আসবে বলে গেল বন্ধু
- Sub Title: কেন আইল না
হাওয়ায় দৌড়ে রে আমার ময়ূরপঙ্খি নাও
- Sub Title: মাশুকপুরে যাবে নৌকা বাওরে শীঘ্র বাও
বাংলা
English 
Comments