“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

তুই আমারে করলে দেশান্তরী গো রাইকিশোরী
তুই আমারে করলে দেশান্তরী গো রাইকিশোরী
  • Sub Title: তার সনে কার পিরিতি রইল খোদা গেল জাতি

তুই আমারে করলে দেশান্তরী গো রাইকিশোরী
তার সনে কার পিরিতি রইল খোদা গেল জাতি
আপ্ত জ্ঞাতি সব হইয়াছে বৈরি গো রাইকিশোরী।।

বাড়াইলে ভালোবাসা আমায় দিয়াছিলে আশা
প্রেমসাগরে ভাসাইলাম তরি
জানি কার সঙ্গ পাইয়া আমার বুকে শেল মারিয়া
কোন পরানে রইয়াছে পাশরি গো রাইকিশোরী।।

তোমার মন জানিয়া সরল মনপ্রাণ দিয়াছি সকল
কোন পরানে করিলে চাতুরি
নারীজাতির কঠিন হৃদয় দেখাইলে তার পরিচয়
সর্বস্ব ধন করে নিলে চুরি গো রাইকিশোরী।।

মনপ্রাণ তোমারে দিয়া প্রাণশূন্য দেহ লইয়া
কতদিন থাকিব ধৈর্য ধরি
এই প্রতিফল তোমার প্রেমে কাছে বসে ডাকে যমে
এই দুর্বিন শাহ যাবে শ্মশানপুরী গো রাইকিশোরী।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

কত কথা ছিল তোমায় বলিতে
কত কথা ছিল তোমায় বলিতে

কত কথা ছিল তোমায় বলিতে

  • Sub Title: ভুলে যাই হয় না বলা পথ চলিতে
তুমি কি গো পিতা আমাদের
তুমি কি গো পিতা আমাদের

তুমি কি গো পিতা আমাদের

  • Sub Title: ওই-যে নেহারি মুখ অতুল স্নেহের
আজি যত তারা তব আকাশে
আজি যত তারা তব আকাশে

আজি যত তারা তব আকাশে

  • Sub Title: সবে মোর প্রাণ ভরি প্রকাশে
তারে দেহে গো আনি
তারে দেহে গো আনি

তারে দেহে গো আনি

  • Sub Title: ওই রে ফুরায় বুঝি অন্তিম যামিনী
যে আমায় করিল সারা
যে আমায় করিল সারা

যে আমায় করিল সারা

  • Sub Title: দিয়া মুখের হাসি করিয়া উদাসী

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন