“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

সুখের নিশি যায় আমার
সুখের নিশি যায় আমার
  • Sub Title: কাঁদিয়া গো কার লাগিয়া

সুখের নিশি যায় আমার
কাঁদিয়া গো, কার লাগিয়া।।

আর কি শ্যাম আসিবে ঘরে
রাই গেলে মরিয়া গো
কার জন্যে মালা গাঁথিলাম
ফুল তুলে শয্যা সাজাইলাম গো।।

কত জ্বালা সইয়া রইলাম
কালনিশি জাগিয়া গো।।
আমারে ফেলিয়া দূরে
বন্ধু রইল কার বাসরে গো।।

সে যার আশা পূর্ণ করে
থাকুক সুখী হইয়া গো
মা হারা সন্তানের মতন
সার হইল আমারই কান্দন গো।।

যুবা নারী কান্দে যেমন
স্বামীহারা হইয়া গো
সখি তোমরা জানো যদি
যাও হইয়া আমার দরদী গো।।

দুর্বিন শারই প্রেম-ঔষধি
শীঘ্র আনো যাইয়া গো।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

গৌর চরণ পাব বলে দুই কুল খাইয়াছি
গৌর চরণ পাব বলে দুই কুল খাইয়াছি

গৌর চরণ পাব বলে দুই কুল খাইয়াছি

  • Sub Title: না জানিছি কুলের মর্ম লোকের কাছে সাধু হইয়াছি ধু
পড়ে ভূত আর হোসনে মনরায়
পড়ে ভূত আর হোসনে মনরায়

পড়ে ভূত আর হোসনে মনরায়

  • Sub Title: কোন হরফে কী ভেদ আছে নিহাজ করে জানতে হয়
বলি সব আমার আমার
বলি সব আমার আমার

বলি সব আমার আমার

  • Sub Title: কে আমি তাই চিনলাম না

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন